জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের বিষয়ে আগামী সোমবার (১৫ মে) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৩ মে) প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এই তথ্য জানান।
তিনি জানান, সোমবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে।
