শনিবার, ৮ আগস্ট ২০২৬

দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন হুইপ সামশুল হক চৌধুরী

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি :

জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

সোমবার (৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক আদেশে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতার কোন প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়।

দুদক সুত্রে জানা গেছে, উক্ত অব্যাহতিপত্রটি ওই দিনই মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক, দুদক চেয়ারম্যানের একান্ত সচিব, পরিচালকসহ এবং সরকারের সংশ্নিষ্ট সকল বিভাগে পাঠানো হয়েছে। অব্যাহতিপত্রের একটি কপি হুইপ সামশুল হক চৌধুরীর বরাবরেও প্রেরণ করা হয়।

২০১৯ সালে বিভিন্ন পত্রিকায় করা সংবাদের ওপর ভিত্তি করে এবং দুদকে বিভিন্ন ব্যক্তির করা অভিযোগের প্রেক্ষিতে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন হুইপ সামশুল হক চৌধুরী সহ আরো অনেক সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিলেন। দীর্ঘ প্রায় চার বছর অনুসন্ধান করে হুইপ সামশুল হক চৌধুরীর নামে হওয়া সংবাদ এবং অভিযোগের সত্যতার কোনো প্রমাণ এবং হুইপের নামে-বেনামে কোনো অবৈধ সম্পদ পাওয়া যায়নি। অভিযুক্ত অন্য এমপিদের দুদক জিজ্ঞাসাবাদ করলেও হুইপ সামশুল হক চৌধুরীকে দুদক কখনো জিজ্ঞাসাবাদ করেননি।

এর আগে গত এপ্রিলে হুইপের বিরুদ্ধে অবৈধ আয়ের অভিযোগ তোলা পুলিশ পরিদর্শক সাইফ আমিনকে আদালত সাজা প্রদান করে। তার বিরুদ্ধে হুইপ আদালতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মামলা করেন।

এই ব্যাপারে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, আমি দেশের আদালত, সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। দুদক যে কোন ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করতে পারে। তবে সত্যতা নিশ্চিত হওয়া ছাড়া অনুসন্ধানের শুরুতেই মিডিয়ায় প্রকাশ করলে সমাজে সম্মানিত ব্যক্তিদের পারিবারিক, রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মানহানী হয়। তারপরেও আমি দুদককে সুষ্ঠু অনুসন্ধানের জন্য সাধুবাদ জানাই। যারা এইসব মিথ্যা অভিযোগ দিয়ে ষড়যন্ত্র করেছে তাদেরকে মহান আল্লাহ হেদায়েত দান করুন। সত্যের জয় সবসময় হয়। আমার বেলায়ও সত্যের হয়েছে।

হুইপ সামশুল হককে দুদকের অভিযোগ থেকে অব্যাহতি দেয়ায় পটিয়ার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছে। পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. শামশুজ্জামান বলেন, দীর্ঘদিনের অবহেলিত বঞ্চিত পটিয়ায় গত ১৪ বছরে হুইপ সামশুল হক চৌধুরী নেতৃত্বে যে পরিমান উন্নয়ন হয়েছে তা কল্পনা করা যায় না। এই উন্নয়ন করতে গিয়ে যারা পটিয়ার উন্নয়নকে মেনে নিতে পারেননি তারা হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করেছেন।

দুদকে হুইপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও এদের ষড়যন্ত্রের অংশ। দেরীতে হলেও আল্লাহ তায়ালা তাদের ষড়যন্ত্রের জবাব দিয়েছেন। পটিয়ার সাধারণ জনগনকে সঙ্গে নিয়ে হুইপ সামশুল হক চৌধুরী সবসময় এইসব ষড়যন্ত্র মোকাবিলা করেছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ক্ষেত্রে সত্যের জয় হয়েছে।

এতে পুরো পটিয়াবাসী খুশি। দুদকের অনুসন্ধানে অব্যাহতি প্রমাণ করে তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার একজন সৎ ও যোগ্য জনপ্রতিনিধি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...