চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৯ মে) রাত ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাইমা আক্তার (২০) নামের ওই নারী হাসনাবাদ গ্রামের দিদারুল আলমের স্ত্রী।দিদারুল ফটিকছড়ির নানুপুর এলাকার একটি হাসপাতালে চাকরি করেন।
পুলিশ জানায়, ঘরের পাশে পুকুরপাড়ে পড়ে থাকা অবস্থায় সাইমার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই নারীকে হত্যা করা হতে পারে।
জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তবে ওই সময় নিহতের স্বামী কর্মস্থলে ছিলেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। হত্যা মামলা দায়ের করা হবে।
