মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রকৃত মানুষই পারে প্রকৃত সমাজ গড়ে তুলতে : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট, সিটি ইউনিট ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যৌথ উদ্যোগে সোমবার (৮ মে) বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস-২০২৩ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়।

এ কর্মসূচির মধ্যে ছিল শান্তি র‌্যালি, রক্তদান কর্মসূচি, প্রসুতি ও শিশুদের খাদ্য বিতরণ, যুব কার্যক্রমের স্থিরচিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল Everything we do comes from the heart.

জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

রক্তদান কর্মসূচি উদ্ধোধন এর পর পর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড.মোঃ আমিনুর রহমান এনডিসি, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নিবার্হী কর্মকর্তা শাব্বির ইকবাল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর পারভেজ, জেলা ও সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান, আবদুল জব্বার। জেলা রেড ক্রিসেন্টর কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য সুগ্রীব কুমার মজুমদার, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, রাশেদ খান মেনন,সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মনজুর মোর্শেদ ফিরোজ, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, কাজী মোশরাফুল হক চৌধুরী পাভেল, হাসাপাতালের ইনচার্জ মোঃ সেলিম আহমেদ, জেলা ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, সিটি ইউনিট লেভেল অফিসার আবদুর রহিম আকঁন ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান এবং বিভিন্ন স্কুল কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-অধ্যাপকবৃন্দ সহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে একটি শান্তির‌্যালি আন্দরকিল্লার কার্যালয় থেকে বের হয়ে চেরাগী মোড় প্রদক্ষিণ করে জেলা ইউনিটের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের ভর্তিকৃত নবজাতক শিশুদের মধ্যে উপহার স্বরূপ খাদ্য বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, প্রকৃত মানুষই পারে প্রকৃত সমাজ গড়ে তুলতে। মানুষের সেবা করার প্রত্যয়ে রেড ক্রস রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি জ্বীন হেনরি ডুনান্ট যে সংগঠন গড়ে তুলেছেন তার মাধ্যমে আজও মানবতার ত্বরে সেবায় দিয়ে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো প্রকার ভেদাভেদ ছাড়া যুদ্ধক্ষেত্রে ও শান্তিকালীন সময়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন জাতি, উপজাতি, ধর্মীয় বিশ্বাস, শ্রেণি কিংবা রাজনৈতিক বিশ্বাসে কোনো প্রকার বৈষম্যের সৃষ্টি করে না।

উদ্বোধকের বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রেড ক্রিসেন্ট কার্যক্রমের সহশিক্ষা কার্যক্রম চট্টগ্রামের ১৫টি উপজেলায় বেগবান করার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা জেলা প্রশাসনের প্রত্যেকটি কাজে প্রতিনিয়ত সহযোগিতা প্রদান করে যাচ্ছে। চট্টগ্রাম জেলায় রেড ক্রিসেন্ট কার্যক্রমের জন্য সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বলেন, আজকের এই দিনটি আমাদের জন্য অতি আনন্দের। ১৮২৮ সালে ৮ই মে সে মহা মানব জ্বীন হেনরি ডুনান্ট পৃথিবীতে আগমনের মাধ্যমে আমরা আজকেই এই মানসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠন অবস্থান এবং উৎপত্তি। প্রত্যেকটি কাজের মাধ্যমে আমরা প্রত্যেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...