সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে মেওয়া -মোবা -পাইবোরীস্মৃতি ফাউন্ডেশনের কৃতিশিক্ষার্থী সংবর্ধনা  

মেধার বিকাশে আর্থিক সংকট কোন প্রতিবন্ধকতা তৈরি করতে পারবেনা: মংসুইপ্রু চৌধুরী (অপু)

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

শিক্ষার্থীদের মেধার বিকাশে আর্থিক সংকট কোন প্রতিবন্ধকতা তৈরি করতে পারবেনা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের চলতি বছর ৩০ লক্ষ টাকা মেধাবৃত্তি ও আর্থিক সহায়তা দিয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে জেলা পরিষদ আরো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু)

তিনি আজ শুক্রবার ৫ই মে সকাল ১১টায় রামগড় পৌরসভার মাস্টার পাড়ায় মেওয়া -মোবা-পাইবোরী স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি সুইসাউ মারমার সভাপতিত্বে কৃতিশিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সাবেক জেলা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী, রামগড় ডায়াবেটিক সমিতি ও পুতুল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার নিখিল চন্দ্র নাথ, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।

সাংবাদিক নিজামউদ্দিন লাভলুর সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রধান অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষার্থী মাসেনু মারমা,এপেইং মারমা,সুইসানু মারমা ও মাওয়ংশোয়ে মারমা কে ক্রেস্ট ও বৃত্তি প্রধান করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...