শনিবার, ৮ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে মা ছেলেকে কুপিয়ে হত্যা

খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ফের মানববন্ধন

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহায় মা- ছেলের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ফের মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৫ মে) জুমার নামাজের পরে শিকলবাহার হাজী ওমরা মিয়া চৌধুরী জামে মসজিদ সড়কে টানা দুই ঘন্টা চলে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে নিহত মা হোসনেরা বেগম ও ছেলে মো. পারভেজের স্বজনরা তাদের রক্তমাখা পোশাক নিয়ে কাঁন্নায় ভেঙ্গে পরেন।মানববন্ধন ও বিক্ষোভে শত শত জনতার কন্ঠে “মা- ছেলের হত্যার বিচার চাই, আসামীদের ফাঁসি চাই” মুহু মুহু শ্লোগানে গোটা এলাকা কেঁপে উঠে। আমার মা মরলো কেন, আমার ভাই মরলো কেন খুনিরা জবাব দে। এরকম অসংখ্য ব্যানার শ্লোগান আর ফেসটুনে ভরে যায় গোটা এলাকা।

বক্তারা বলেন,এই নিঃসস্ব হত্যা কান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান। সেই সাথে এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা যেন আর না ঘটে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিকলবাহার নিহত হোসনে আরার স্বামী মো. তৈয়ব আলী, ছেলে (মামালার বাদি) জাফর আহম্মদ, ছোট মো. সিফাত, ওই এলাকার লুৎফর রহমান, আনিসুর রহমান, আব্দুর রহমান, নুরুল আক্তার, জানে আলম ইমন, নিহতের বড় ভাই জাফর আহমদ, পিতা তৈয়ব আলী,সালমা খাতুন, কামরুন নাহার প্রমুখ।

নিহত পরিবারের স্বজনসহ মুসল্লী, ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে বক্তব্য রাখেন।

এর আগে গত ২৭ এপ্রিল ঘটনার দুইদিন পর খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মইজ্জ্যারটেক এলাকায় মানববন্ধন করেছিলেন এলাকাবাসীরা।

উল্লেখ, গত ২৫ এপ্রিল শিকলবাহা ইউনিয়নের ব্লকপাড় মাস্টারহাট এলাকায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মা হোসনেরা বেগম ও ছেলে মো পারভেজকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশিরা।

এ ঘটনায় গত ২৬ এপ্রিল নিহত হোসনেরা বেগমের বড় ছেলে জাফর আহমদ (৩২) বাদী হয়ে মো. মহসীনকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানায় মামলা করেছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, নির্মম এ খুনের ঘটনায় ঘটনার মূলহোতাসহ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...