বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ  

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

বিলাইছড়িতে গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং তারুণ্য উদ্যান ও শিল্প কলা একাডেমিকে বই ও বাদ্যযন্ত্র প্রদান  করা হয়েছে।

বুধবার (৩ মে) সকাল ১১টায় জোনের আয়োজনে উপজেলা হলরুমে এ  সামগ্রী  বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি সেনা জোন ৩২ বীর।

সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল আহসান হাবিব রাজীব পিপিএম, পিএসসি, নিজেই উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

পরে এক আলোচনা সভায় জোন কমান্ডার বলেন,আমাদের দায়িত্ব সর্বপ্রথম নিরাপত্তা নিশ্চিত করা মূল কাজ। পাশাপাশি শান্তি- শৃঙ্খলা, সম্প্রীতি ও উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।পার্বত্য চট্টগ্রামে অনেক উপজেলা উন্নয়নে সুযোগ থাকলেও এখানে আরো বেশি উন্নয়ন হচ্ছে। উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, আপনারা ভাগ্যেবান এই উপজেলায় দূরদর্শী সম্পন্ন একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাওয়া ভাগ্যের ব্যাপার।উপজেলা পক্ষ হতে উন্নয়নে অনেকগুলো পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সে সাথে উন্নয়নে সামনে দিকে এগিয়ে নেওয়া জন্য বাংলাদেশ সেনাবাহিনী যতটুকু সাপোর্ট দিতে পারে সেজন্য এখানে আসা।একটা রাষ্ট্রকে এবং একটি সমাজকে এগিয়ে নিতে হলে আমাদের মাঝে ছোটো ছোটো বাচ্চাদের কোনো বিকল্প নেই। সে যে পরিবারের সন্তান হোকনা কেন এদের ছাড়া রাষ্ট্র, সমাজ কোনো ভাবে সামনে দিকে এগিয়ে যেতে পারে না। এগিয়ে যেতে হলে আমাদের মা- বাবা, সমাজ,শিক্ষক, প্রশাসন সকলের দায়িত্ব রয়েছে। এজন্য সামনে দিকে এগিয়ে যেতে হলে আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা( রাসেল), এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ও  বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।এতে ৫ টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫০ জন অসহায় শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও অন্যান্য শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...