বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শেখ হাসিনা উন্নয়ন করে, বিএনপি করে আগুন সন্ত্রাস: নওফেল

শেখ হাসিনা উন্নয়ন করে আর বিএনপি আগুন সন্ত্রাস করে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (১ মে) দুপুর ১২ টায় নগরীর সিরাজদ্দোলা সড়কে ক্লাব ফোর কমিউনিটি সেন্টারে চার ওয়ার্ডের ইউনিট আওয়ামী লীগের কমিটির সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথি বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমি মূলত এই ঈদ শুভেচ্ছা বিনিময় টা করছি আমার দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল ইউনিট পর্যায়ে নেতাকর্মীদের সাথে বসবো, আপনাদের কথা শুনবো। এই ঈদ পূর্ণমিলনীর মাধ্যমে আমার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হলো। আমার দাওয়াত গ্রহণ করে উপস্থিত হওয়াতে আপনাদের সবাই কে ধন্যবাদ জানাই। আর কিছুদিন পরেই জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আমরা সবাই সম্মিলিত ভাবে কিভাবে কাজ করতে পারি তা এখনি ঠিক করতে হবে। মাননীর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়ন গুলো সম্পর্কে মানুষ কে জানাতে হবে তার জন্য কোথায় কি উন্নয়ন হয়েছে, কি ভাতা দেওয়া হচ্ছে তা আমাদের জানতে হবে। তার সাথে সাথে বিএনপি-জামাত আমলের দূর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নি সন্ত্রাস সাধারণ ভোটারদের কাছে তুলে ধরতে হবে। মানুষ কে বুঝাতে হবে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন বলেন দেশের উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে আর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে দেশের উন্নয়ন করে আর বিএনপি করে আগুন সন্ত্রাস।

শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, আমাদের কাছে তথ্য আছে বিএনপি-জামাত এখন সাধারণ মানুষ কে ভুল তথ্য দিয়ে উস্কে দেবে আর নেতাকর্মীদের উৎসাহিত করার কর্ম পরিকল্পনা নির্ধারণ করেছেন। আর মানুষ কে খেপিয়ে দিতে সফল হলে তারা আবার ধ্বংসাক্ত কর্মকাণ্ড করবে। তাই আপনাদের সচেতন থাকতে হবে, বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন সমূহ তুলে ধরতে হবে যাতে করে তাদের এই প্রচেষ্টা সফল না হয়।সকল ভেদাভেদ ভুলে বিএনপি জামাতের চক্রান্ত মোকাবেলা করতে সবাই কে প্রস্তুত থাকতে তিনি অনুরোধ জানান।

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফিরোজ আহম্মেদ এর সভাপতি এবং নগর আওয়ামী লীগের সদস্য ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, নগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বাবুল, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমী, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান মহসিন, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, নিলু নাগ, রুমকি সেন গুপ্ত, আঞ্জুমান আরা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবিতে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...