বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আগামী নির্বাচনে কেউ না এলে সেই দোষ বিএনপির: আইনমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে যদি কোনো দল না আসে তাহলে সেই দোষ বিএনপির

সোমবার (১ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপের সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজে উপজেলা প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, সামরিক সরকার নির্বাচন করতে পারবে না বলেই তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করা হয়েছিল। বাংলাদেশের আদালত রায় দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। আমরা সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করছি।

যদি সেই সুষ্ঠু নির্বাচনে কেউ না আসে আর যদি কেউ নির্বাচনে যাওয়ার সময় অগ্নিসন্ত্রাস করে তাহলে সে দোষ আওয়ামী লীগের নয়, বিএনপি সন্ত্রাসীদের। নির্বাচন কমিশন যেদিন সময় দেবেন সেই দিনই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলা আওয়ামী লীগ করেনি তত্ত্বাবধায়ক সরকারই এ মামলা করেছে। দুটি দুর্নীতির মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়েছেন। আদালত প্রথমে তাকে পাঁচ বছরের সাজা দিয়েছেন। পরে হাইকোর্টে আপিল করায় সাজা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

এখন আপিল করেও জামিন পাননি। করোনার সময় অসুস্থ থাকায় খালেদা জিয়াকে দুটি শর্তে বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। তখন ওনার শরীর অনেক খারাপ ছিল।

বাংলাদেশের চিকিৎসকরা ওনাকে অনেকটাই সুস্থ করেছেন। এখন আবারও হাসপাতালে গিয়েছেন। খালেদা জিয়া সুস্থই আছেন। নিয়মিত চেকআপের জন্য তিনি হাসপাতালে গিয়েছেন।

আনিসুল হক আরও বলেন, বিএনপির আন্দোলনের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর মহানুভূতি থেকেই তাকে ছাড় দেওয়া হয়েছে।

বাংলাদেশেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে। এ বিষয়ে বিদেশে যাবার বিবেচনার কোনো আইন নেই। তাই কোনো বিবেচনা করা হবে না।

অনুষ্ঠানে তিনি প্রাথমিক শিক্ষকদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আবারও শিক্ষক সমাবেশে সেই সমস্যার জবাব দেবেন বলে জানান।

কসবা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এইচ এম সারওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল ভূঁইয়া কাওসার জীবন, কসবা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...