সোমবার, ১০ আগস্ট ২০২৬

চুয়েটে স্নাতক ভর্তি পরীক্ষা ১৭ জুন, আবেদন শুরু ১০ মে

আগামী ১৭ জুন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভতি পরীক্ষা অনুষ্ঠিত হবে

বুধবার (২৬ এপ্রিল) চুয়েটের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ মে থেকে। দেশের প্রকৌশল গুচ্ছের অপর দুই বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাও একযোগে স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

https://www.admissionckruet.ac.bd/- এই ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যাচাই-বাছাইয়ের পর ৩ জুন পরীক্ষার জন্য যোগ্য আবেদনকারীর রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশ করা হবে। ৮ জুলাই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাতালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে— তিন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ৩ হাজার ২১০টি ও সংরক্ষিত ২১টি মিলিয়ে মোট আসন ৩ হাজার ২৩১টি। চুয়েটে নিয়মিত ৯২০টি ও সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসন, কুয়েটে নিয়মিত ১ হাজার ৬০টি ও সংরক্ষিত ৫টিসহ মোট ১ হাজার ৬৫টি আসন এবং রুয়েটে নিয়মিত ১ হাজার ২৩০টি ও সংরক্ষিত ৫টিসহ মোট ১ হাজার ২৩৫টি আসন। ভর্তি পরীক্ষায় অংশ নিতে একজন শিক্ষার্থীকে ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪ বা সমতুল্য গ্রেড থাকতে হবে। অথবা ‘এ’ লেভেল সনদধারী হতে হবে।

এছাড়া আবেদনকারীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে আলাদাভাবে জিপিএ ৫ পেতে হবে। অর্থাৎ তিন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৫ হতে হবে। ইংরেজি বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদেরও সমতুল্য গ্রেড পয়েন্ট থাকতে হবে।

এদিকে, দুই গ্রুপে ভাগ হয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘ক’ গ্রুপে আছে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। ‘খ’ গ্রুপে আছে প্রকৌশল বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। ‘ক’ গ্রুপের আবেদন ফি ১২শ’ টাকা এবং ‘খ’ গ্রুপের আবেদন ফি ১৩শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...