শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে মা–ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জমির সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করার ঘটনায় থানা মামলা হয়েছে।

আজ বুধবার (২৬ এপ্রিল) বিকেলে নিহত হোসনেরা বেগমের বড় ছেলে জাফর আহমদ (৩২) বাদী হয়ে মো. মহসীনকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানায় মামলা করেছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। থানা মামলা নং-৪৩/২০২৩ ইং।

মামলায় এজাহারভূক্ত ১৫ আসামিরা হলেন- শিকলবাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ব্লকপাড় এলাকার ইসমত হাজী বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. মহসীন (৪০), মো. মোসলেম (৩৮), মো. মুরাদ (২৮), মোহাম্মদ টিপু (২২) ও মোহাম্মদ ইমরান (২০) ও মৃত মোহাম্মদ আলীর স্ত্রী আলতাজ বেগম (৬০), মো. বাবুল মিয়ার স্ত্রী ছেনোয়ারা বেগম (৩৬), মৃত নবীর আহমদের ছেলে মো. বাবুল মিয়া (৪০) উভয়ের বাড়ি বাকলিয়া রাজাখালী সিরোজের বাড়ি, জামাল আহমদের স্ত্রী মনোয়ারা বেগম (৪২), জামাল আহমদ (৪৫), আনার আহমদ (৩৫) উভয়ই পিতা মৃত কামাল আহমদ, দ্বীপকালার মোড়ল এলাকার আব্দুর সবুরের ছেলে মো. সাজ্জাদ (২২), মৃত মোহাম্মদ আলীর মেয়ে খাইরুন নেছা সোমা (১৮), মো. মহসীনের স্ত্রী ডেইজী আক্তার (৩২) ও মো. মোসলেমের স্ত্রী জেবু আক্তার (২৫)।

কর্ণফুলী থানার ওসি ও মামলার বাদি জাফর আহমদ জানান, এই মামলায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—মৃত মোহাম্মদ আলীর স্ত্রী আলতাজ বেগম (৬০), মো. বাবুল মিয়ার স্ত্রী ছেনোয়ারা বেগম (৩৬) ও মৃত মোহাম্মদ আলীর মেয়ে খাইরুন নেছা সোমা (১৮)। আজ দুপুরে মামলা রেকর্ড হওয়ার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে হোসনে আরা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. মহসিন ও তাঁর ভাই মো. মুসলিমের ৫ ও ১০ এপ্রিল ঝগড়া হয়। এ ঘটনায় আদালতে মামলা করে হোসনে আরা বেগমের পরিবার। এর জেরে গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হোসনে আরা বেগম ও তাঁর ছেলে পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সংঘর্ষের ঘটনার পর থেকে ওই এলাকার পরিস্থিতি থমথমে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশের দাবি, উপজেলার পরিস্থিতি বর্তমানে শান্ত।

এ ঘটনায় হোসনে আরা বেগমের দুই ছেলে মো. আরজু (২২) এবং মো. সিফাত (১৫) আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার বাদি জাফর আহমদ বলেন, ‘সীমানাপ্রাচীর করা নিয়ে আমার মা ও মেজ ভাইকে কুপিয়ে হত্যা করেছেন মামলার আসামিরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছেন। সব আসামিকে আইনের আওতায় আনা হবে।’

সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সুলতানা বলেন, ‘এখন পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি শান্ত। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায়...