শনিবার, ১৫ আগস্ট ২০২৬

টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

কায়সার হামিদ মানিক, কক্সবাজার।

কক্সবাজারের টেকনাফে এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা, ৩৫ বোতল গ্রান্ট মাস্টার মদ ও ৪৩০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করেছে বিজিবি। এ সময় চারজন মাদকপাচারকারীকে আটক ও মাদক বহনকারী একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে নাফনদীর জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

আটকদের মধ্যে দুজন মিয়ানমার মংডু ও বুসিডং এলাকার রোহিঙ্গা নাগরিক এবং অপর দুজন টেকনাফের মোচনী ও উখিয়ার বালুখালী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, নাফনদীর জালিয়ার দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকতে পারে এমন সংবাদের ভিত্তিতে সেখানে কৌশলগত অবস্থান নেয় ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির বিজিবির দুটি বিশেষ টহল দল। সেখানে রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমারের দিক থেকে একটি কাঠের নৌকা ঢুকতে দেখে বিজিবি টহল দল নৌকাটি থামার সংকেত দেয়।

এ সময় নৌকায় থাকা চারজন পাচারকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদের আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে নৌকার পাটাতনে লুকায়িত পাঁচটি প্লাস্টিকের বস্তা খুলে এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), দশ হাজার পিস ইয়াবা, ৩৫ বোতল গ্রান্ট মাস্টার মদ ও ৪৩০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায়...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ আগস্ট) বিকেল...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...