শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে গাঁজা-ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাঁজা ও ফেন্সিডিলসহ মো. সোহেল (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১টা ২০মিনিটে উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল কুমিল্লা জেলার বাঙ্গরাবাজার থানার শ্রীরামপুর এলাকার মো. বেল্লাল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি বলেন, প্রাইভেটকারে মাদক নিয়ে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার র‌্যাব সদস্যরা অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার থেকে এক যুবক পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে গাড়ির পেছন থেকে দুটি পাটের বস্তার ভেতর থেকে ২৩ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় একটি মাদক মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায়...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ আগস্ট) বিকেল...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...