বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। এ জন্য যে ধরনের ইনস্টিটিউশন করা দরকার সরকার সেগুলো প্রতিষ্ঠিত করেছে।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, শুধু সরকার ও নির্বাচন কমিশন চাইলেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। সব দল যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কমিটমেন্ট দেয় তবেই সুন্দর ও স্বচ্ছ নির্বাচন হবে। নির্বাচন কমিশন স্বচ্ছ নির্বাচন দিতে প্রস্তুত আছে।

তিনি বলেন, নির্বাচনে বিরোধীসহ সব দলের আন্তরিকতা ও ঐকান্তিকতা থাকতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য সব দলকে আসতে হবে।

নির্বাচন কমিশন স্বাধীন এবং নির্বাচনের সময় কমিশনের হাতে সব ক্ষমতা ন্যস্ত। নির্বাচনের সময় সব দায়দায়িত্ব কমিশনের।

নির্বাচন কমিশন চাইলে যে কোনো অফিসারকে সাসপেন্ড করতে পারে, টারমিনেট করতে পারে, ট্রান্সফারও করতে পারে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন আরও আট মাস পরে অনুষ্ঠিত হবে, অথচ এগুলো নিয়েই হইচই। দেশে আর কোনো কাজ নাই? দেশে জলবায়ু, এমপ্লয়মেন্টসহ আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে।

আপনারা এগুলো না বলে শুধু নির্বাচন নিয়ে বকবক করেন। এটা খুবই দুঃখজনক। আপনারা (সাংবাদিক) নিজেরা বকবক করেন, বিদেশিদের দিয়েও বকবক করান।

এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, দেশের মানুষ বর্তমান সরকারকে আবারও ভোট দেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...