চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাটহাজারীর ইছাপুর এলাকায় পবিত্র ঈদুল ফিতরের দিন মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আদিল ফয়সাল রায়হান (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) সকাল ৬টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রায়হান রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের শাহাজান ফকির বাড়ির মো. সোলায়মানের ছেলে। ১ বোন ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন রায়হান।
জানা যায়, কলেজে পড়ুয়া রায়হান পড়ালেখার পাশাপাশি গত দুই মাস আগে হাটহাজারী বাজারে একটি কাপড়ের দোকানে চাকরি নেন। ঈদের আগের দিন শুক্রবার সারারাত ডিউটি শেষে শনিবার সকালে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাটহাজারী উপজেলার ইছাপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রায়হান। উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকদাইর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
