শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কাপ্তাই

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

পর্যটন শহর হিসাবে খ্যাত রাঙামাটির রুপসী কাপ্তাই উপজেলা। একপাশে কাপ্তাই লেক, পাহাড় আর লুসাই পাহাড় হতে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী এই উপজেলার কোল ঘেঁষে বয়ে গেছে। পাহাড়, নদীর অপুর্ব মেলবন্ধনে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে প্রকৃতি প্রেমীদের। আর  তাই প্রতিবছর প্রকৃতিপ্রেমীরা ছুটে আসে এই উপজেলায়। 

তবে ঈদের ছুটিকে কেন্দ্র করে হাজারো পর্যটক এর আগমন ঘটবে এই উপজেলায়। ইতিমধ্যে পর্যটক  বরণে প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো। পর্যটকদের আনন্দ দিতে কেন্দ্রগুলোতে নেওয়া হচ্ছে নান্দনিক সুব্যবস্থা।

কাপ্তাই উপজেলায় রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যার মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই লেকের কোল ঘেঁষে অবস্থিত কাপ্তাই জেটিঘাট সংলগ্ন  লেকভিউ আইল্যান্ড ও জীবতলি  লেকশোর পর্যটন স্পট এবং নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইস পিকনিক স্পট।

এছাড়া কর্ণফুলীর পাড়ে গড়ে উঠেছে শীলছড়ি বালুরচর বন বিভাগের প্রশান্তি পার্ক, ৪১  বিজিবি পরিচালিত ওয়াগ্গা রিভার ভিউ পার্ক, শিলছড়ি হাজীর টেক নিস্বর্গ রিভার ভ্যালী ও নিস্বর্গ পড হাউস।
এসব  বিনোদনকেন্দ্র গুলোতে হাউস বোট এবং নদীতে কায়েকিং এর সুযোগ সুবিধা রয়েছে ।

কাপ্তাই নিস্বর্গ রিভার ভ্যালি ও পড হাউসের পরিচালক মোঃ নাছির উদ্দীন জানান, ঈদে আমাদের এই রিসোর্টে প্রতিবছরই প্রচুর পর্যটক আসে, এবারেও আমরা ধারণা করছি ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে এখানে। এছাড়া পর্যটকদের সর্বোচ্চ আনন্দ দিতে আমরা প্রস্তুত রয়েছি।

কাপ্তাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ওয়াগ্গাছড়া রিভার ভিউ পার্ক এর দায়িত্বরত ম্যানেজার এর সাথে কথা হলে তিনি জানান, ঈদকে সামনে রেখে আকর্ষনীয় করে সাজিয়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্রটি। ঈদে পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠবে এমনটা প্রত্যাশা আমাদের।

কাপ্তাই প্রশান্তি পার্কের ম্যানেজার শাওন জানান, আমাদের বিনোদন কেন্দ্রে  ঘুরতে আসা পর্যটকদের বেশ আগ্রহ থাকে কর্ণফুলী নদীতে কায়াকিং করা। তাঁদের কথা চিন্তা  আমরা নবরুপে সাজিয়েছি এই বিনোদন কেন্দ্রটি ।

কাপ্তাই বেসরকারি পর্যটন কেন্দ্র বনশ্রী কমপ্লেক্সের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার জানান,  রুপসী কাপ্তাইয়ের সৌন্দর্য অবলোকন করতে বছরের প্রতিটি সময় এখানে পর্যটকদের আনাগোনা থাকে।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, ঈদে কাপ্তাইয়ে প্রচুর পর্যটক আসবে। তাই আমাদের নিয়মিত টহল পুলিশের পাশাপাশি বাড়তি নজরদারি থাকবে পর্যটন কেন্দ্র গুলোর দিকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...