মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বান্দরবানে বিজিবির মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে মাসব্যাপী বিজিবি সেক্টর সদর দপ্তর, বান্দরবান কর্তৃক গরীব ও অসহায় এবং দুঃস্থদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ কর্মসূচী পালনের অংশ হিসেবে বান্দরবান পৌরসভার ৭ নং ওয়ার্ড ও আশপাশের এলাকায় বসবাসকারী ৪০০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও রাতের খাবার প্রদান করা হয়েছে।

১৯শে এপ্রিল (বুধবার) বিকেলে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর কার্যালয়ের অডিটোরিয়াম রুমে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল।

এসময় প্রধান অতিথি বলেন বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে সংযম পালন ও কৃচ্ছতা সাধনের পরামর্শ দিয়েছেন।

এরই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী এ বছর গণভবনে ইফতার পার্টি বাতিল করেছেন এবং একই সঙ্গে গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, সদর দপ্তর, পিলখানায় ইফতার পার্টি বাতিল করে রমজান মাসব্যাপী সারাদেশে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী এবং মহাপরিচালক, বিজিবি এর দিক-নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুঃস্থ ও গরীব অসহায় দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে বিজিবি বান্দরবান সেক্টর এর ব্যবস্থাপনায় মুসলিম নর-নারীদের মাঝে ইফতার এবং রাতের খাবার বিতরণ করা হয়।

তিনি আরো বলেন রোজা সংযমের মাস। এই মাস সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের এবং একটি পবিত্র দায়িত্ব। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও বিজিবি’র এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (লজিস্টিক্স) ক্যাপ্টেন মোঃ তসলিম আহমেদ।

এসময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং মসজিদ ইমাম মোয়াজ্জেম ও উপকারভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী নোহা খাদে, নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেট নোহা গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই...

শ্বশুর বাড়িযাওয়ার পথে রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার...

দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে যুবকের লাশ উত্তোলন 

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে...

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।আটক...

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে তাদের পরিবারের কাছে পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর, বান্দরবান রিজিয়নের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...