শনিবার, ২ মে ২০২৬

১৭ই এপ্রিল স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাইল ফলক: আ.জ.ম. নাছির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাঙালি জাতিসত্ত্বার ঐতিহাসিক দিনগুলো যারা স্মরণ ও বরণ করে না তারা দেশপ্রেমিক নয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মুজিব নগর সরকার এর আনুষ্ঠানিক শপথ গ্রহণের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ বিশ্ব সভায় স্বীকৃতি অর্জন করেছিল। এই দিনটি আমাদের অহংকারের দিন। এই দিনটিকে যারা স্মরণ করে না তারা জাতীয় বেঈমান এবং পাকিস্তানী প্রেতাত্মার অনুচর।

আজ সোমবার (১৭ এপ্রিল) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, সবচেয়ে বড় সত্য হলো জাতির জনকের অনুপস্থিতি সত্ত্বেও তার নির্দেশনা অনুযায়ী মুজিব নগর সরকার গঠিত হয়েছিল এবং এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় মুক্তাঞ্চল কুষ্টিয়া জেলার তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্র কাননে। এই সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয়ের পথ সূচিত হয়। সূচনা পর্বের এই ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না। কারণ এটাই আমাদের অস্তিত্বের শিখর।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে সত্যের ভিত্তিতে আদর্শিক জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের আদর্শটাকে সমুন্নত রাখতে হলে আমাদের অস্তিত্বের শিখরগুলো স্মরণ করতে হবে। আমরা চাই আমাদের পরিচয় যেন মুছে না যায়।

আলোচনা সভায় চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, আজ চারিদিকে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র জাতীয় অস্তিত্বকে আঘাত হানার। এই চক্রান্ত চলছে এবং চলবে। আমরা এর বিরুদ্ধে লড়েছি, লড়ছি এবং লড়বই এবং জাতীয় অস্তিত্বকে রক্ষা করবই। কেননা মুক্তিযুদ্ধ শেষ হয় নি। এটা একটা চলমান লড়াই।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, থানা আওয়ামী লীগের কাজী আলতাফ হোসেন, মোঃ ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামী লীগের হাজী ইউনুছ কোম্পানী, লায়ন আশীষ ভট্টাচার্য্য।

সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মন্ডলীর সদস্য হাসান মাহমুদ শমসের, শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য মহব্বত আলী খান, হাজী রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছ, থানা আওয়ামী লীগের সিদ্দিক আলম, মুমিনুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের মোঃ ইয়াকুব, রুহুল আমিন মুন্সী, ফয়জুল্লাহ বাহাদুর, আব্দুল মালেক, ফারুক আহমেদ, লুৎফুল হক খুশী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (২ মে) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...