শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চন্দনাইশে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের চন্দনাইশে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইকবাল হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল পাক্কা দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইকবাল হোসেন চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বানুর বাপের বাড়ির আবদুল মালেক প্রকাশ বাঁচা মিয়ার দ্বিতীয় ছেলে। গুরুতর আহত শুভ (২২) একই এলাকার মো রফিকের ছেলে এবং ফোরকান (৪৫) গাছবাড়ীয়া টাওয়ার পাড়া এলাকার মৃত গণি সিকদারের ছেলে। তারা সবাই রাজমিস্ত্রী।

জানা গেছে, রবিবার রাতে ইকবাল, ফোরকান ও শুভ মোটরসাইকেলযোগে তাঁদের কনস্ট্রাকশন সাইডে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি বাদামতল পাক্কা দোকান এলাকায় পৌছালে কক্সবাজারমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ২০-২৯২৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শুভ ও ফোরকানকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত বা আহত কাউকেই পাওয়া যায়নি। তবে ট্রাকটি উল্টে খাদে পড়ে রয়েছে। চালক-হেলপার পলাতক। এটি উদ্ধার পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...