রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বিএনপির নেতৃত্বে শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপির নেতৃত্বে শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সোমবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বাঙালির ইতিহাসে বারবার ষড়যন্ত্র হয়েছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে।

বিএনপির নেতৃত্বে একটি রাজনৈতিক অপশক্তি এই ষড়যন্ত্র শুরু করেছে। কারণ বিএনপি জানে তারা আগামী নির্বাচনে জিততে পারবে না। সেজন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে। এখন আমাদের অঙ্গীকার ২০৪০ সালের মধ্যে আধুনিক স্মার্ট বাংলাদেশ নির্মাণ করা। সকল অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাব– মুজিবনগর দিবসে এটিই আমাদের অঙ্গীকার।

উল্লেখ্য, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের অগ্নিঝরা ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।

মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রী স্কুলের শিশুশিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠেন...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...