শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ডাকাতচক্রের ১১ সদস্য আটক

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ডাকাতচক্রের ১১ সদস্যকে আটক করেছে র‍্যাব-৭।

শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, মো. ইমরান হাসান, মো. রুবেল, মো. শফি ওরফে মিজান, জাহাঙ্গীর আলম সোহাগ, মোয়াজ্জেম হোসেন, ইয়াছিন আরাফাত মিনার, মো. জমির, মো. সৈকত, হাবিবুল কিবরিয়া ওরফে আরমান, কিল্টন দে ও কায়সার হামিদ।

র‍্যাব জানায়, আটকদের কয়েকজন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করে বিদেশফেরত লোকদের টার্গেট করে। এরপর টার্গেট করা ব্যক্তিরা বের হলে নির্জনস্থানে তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে নেয়। একই সঙ্গে তাদের পাসপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে টাকা দাবি করে। এছাড়া চক্রটি চট্টগ্রামের বিভিন্ন রুটে চালকদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে। আবার রমজান মাসে বেশি টাকা নিয়ে চলাফেরা করা লোকদের টার্গেট করে নির্জন স্থানে সর্বস্ব লুট করে নিত দলটি।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো, নূরুল আবছার জানান, আটকের পর জিজ্ঞাসাবাদের চক্রের সদস্যরা ডাকাত ও ছিনতাই কাজে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...