মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

গণতান্ত্রিক সরকার ছাড়া উন্নয়ন সম্ভব না: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, গত ১৪ বছর গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকার কারণেই দেশের ‘অভূতপূর্ব’ উন্নয়ন হয়েছে।

তবে একটা শ্রেণী বারবার বাঁধা তৈরি করলেও দেশ এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন শেখ হাসিনা।

রোববার সকালে গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, যতদিন ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দি ছিলো ততদিন দেশের উন্নতি হয় নি। ক্যান্টনমেন্ট থেকে ক্ষমতা বেরিয়ে রাজনৈতিক দলের হাতে এসেছে বলেই দেশের উন্নতি হয়েছে।

‘গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নতি তখনই হয়েছে, যখন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। বিশেষ করে ২০০৯ থেকে টানা ১৪ বছর দেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে।’

বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলেন মন্তব্য করেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, ‘কিন্তু বারবার বাধা আসবে। একটা শ্রেণী আছে তাদের বাধা থাকে। বাধা বিপত্তি আসবেই। সেটা কাটিয়ে কীভাবে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা যায়, সে লক্ষ্যেই কাজ করে যেতে হবে।

প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে বলে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। আর এজন্য প্রশিক্ষণের গুরুত্বারোপ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আগামীর জনগোষ্ঠীকে প্রশিক্ষিত হতে হবে। আর প্রশিক্ষিত জনগোষ্ঠীকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের উপযুক্ত জনবল দরকার।

ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়নের পর আগামী নির্বাচনে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার প্রতিশ্রুতি থাকবে বলে জানান আওয়ামী লীগের সভাপতি।

আর এই স্মার্ট বাংলাদেশ গড়া নিয়ে মানুষের মধ্যে ইতোমধ্যেই ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট দেশ গড়তে এক লাফে নয়, ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। কেউ পিছিয়ে থাকবে না। সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই। দেশে আর কোন অতি দরিদ্র থাকবে না।

সরকার প্রণীত ডেল্টা প্ল্যান বাস্তবায়ন হলে দেশকে আর পিছন ফিরে তাকাতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের...

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

আরও পড়ুন

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে বাসস’কে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...