সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়-সাব্রুম ইমিগ্রেশন কার্যক্রম  পরিদর্শনে দিল্লীর বাংলাদেশ হাই কমিশনার

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

ভারতের নয়াদিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ মুস্তাফিজুর রহমান রামগড়-সাব্রুম স্থলবন্দরের সংযোগকারী বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ সরেজমিনে পরিদর্শন করেছেন।

বৃহষ্পতিবার(১৩ এপ্রিল) তিনি রামগড়-সাব্রুম ইমিগ্রেশন ও স্থলবন্দর চালুর কাজের অগ্রগতি দেখতে দিল্লী থেকে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম সফরে আসেন।দিল্লীতে নিযুক্ত হওয়ার পর তিনি এ প্রথম মৈত্রী সেতু পরিদর্শনে আসেন।

সীমান্তসূত্রে জানাগেছে, হাই কমিশনার মহম্মদ মুস্তাফিজুর রহমান বৃহষ্পতিবার  সাব্রুম ইমিগ্রেশন অফিস(আইসিপি) ও মৈত্রী সেতু পরির্দশনে আসেন। তিনি মৈত্রী সেতুর ভারতীয় অংশে অবস্থান করে রামগড় ইমিগ্রেশন ভবন ও মৈত্রী সেতু পর্যবেক্ষন করেন। এসময় তিনি রামগড় -সাব্রুম স্থলবন্দর ও ইমিগ্রেশন চালুর অগ্রগতি সর্ম্পকে খোঁজখবর নেন।পরিদর্শনকালে দিল্লী হাই কমিশনের মিনিস্টার(বিজনেস) ড.একেএম আতিকুল হক, আগরতলায় নিযুক্ত বাংলদেশের সহকারি হাই কমিশনার মোহাম্মদ আরিফ,ভারতের এলপিএআই চেয়ারম্যান আদিত্য মিশ্র, বিএসএফের কমান্ড্যান্টসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

আগরতলার হাই কমিশনের এক কর্মকর্তা মুঠো ফোনে বলেন,দিল্লীর হাই কমিশনার মহম্মদ মুসতাফিজুর রহমান মূলত: রামগড়-সাব্রুম স্থলবন্দর ও ইমিগ্রেশন চালুর ব্যাপারে দুই দেশের কাজের অগ্রগতি দেখতেই সাব্রুম সফর করেছেন। তিনি বলেন, স্থলবন্দর চালুর আগে যেন দ্রুত সময়ে ইমিগ্রেশন কার্যক্রম চালু করা যায় এ ব্যাপারে ভারত সরকার বেশ আগ্রহী। সে কারণে অন্তত: ইমিগ্রেশন কার্যক্রম চালু করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...