সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশু উদযাপন

শুভাশীষ দাশ , রামগড়( খাগড়াছড়ি) 

খাগড়াছড়ির রামগড়ের সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরা উপজাতি জনগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী বৈসু উৎসব উদযাপন করেছে।

বুধবার (১২ই এপ্রিল)  সকাল দশটায় পুরাতন বর্ষ কে বিদায় ও নতুন বর্ষকে স্বাগত জানিয়ে শান্তির পায়রা ও বেলুন উড়ানো শেষে উপজেলার ত্রিপুরা সম্প্রদায় বর্নাঢ্য শোভা যাত্রা বের করে।

রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারির ও উপজেলা নির্বাহীকর্মকর্তা মমতা আফরিনের উপস্থিতিতে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য” বিজয় ভাস্কর্য ” থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি রামগড় পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে আবার বিজয় ভাস্কর্যে এসে শেষ হয়। উপজেলার প্রত্যান্ত এলাকা থেকে ত্রিপুরা উপজাতীয় সম্প্রদায়ের নর নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

শোভাযাত্রা শেষে ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসবকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিমুদ্দিন,রামগড় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মানস চন্দ্র দাশ প্রমুখ।

বক্তব্য শেষে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গড়িয়া নিত্য ও ত্রিপুরা শিল্পীদের বিশেষ নিত্য পরিবেশিত হয়।

বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ রামগড় উপজেলার সভাপতি হরি সাধন বৈষ্ণব সুষ্ট সুন্দরভাবে ঐতিহ্যবাহী উৎসবটি সম্পন্ন হওয়ায় প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় হেডম্যান কারবারি, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...