চট্টগ্রাম কাস্টমসের মোয়াদোত্তীর্ণ ও নষ্ট হওয়া ভুসি উঠিয়ে বিক্রির চেষ্টাকালে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) হালিশহরের আন্দবাজার ডাম্পিং ইয়ার্ড থেকে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. নজরুল ইসলাম লিটন (২৬), সুজন কান্তি দে (৩৫), মো. গিয়াস উদ্দিন (৩৪), মো. ইউসুফ (৩৫) ও আশরাফ ইসলাম রনি (৩০)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ধ্বংসের পর মাটিতে চাপা দেওয়া আমদানি নিষিদ্ধ ভুসি গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় প্রায় ৬০ বস্তা পঁচা ভুসি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
