শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে আড়াই কোটি টাকার শাড়ি ও লেহেঙ্গার চালান আটক

চট্টগ্রাম বন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের শাড়ি, থ্রি পিস ও লেহেঙ্গার চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

সোমবার (১০ এপ্রিল) রাতে চালানটি আটক করা হয়। ফেনী জেলার সদর থানার আজিজ এন্টারপ্রাইজের নামে সোডা অ্যাশ লাইট ঘোষণায় চালানটি চট্টগ্রাম বন্দরে আসে।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল ভারত থেকে চালানটি চট্টগ্রাম বন্দরে এলেও তা খালাসের কোনো উদ্যোগ নেননি আমদানিকারক। পণ্য চালানের ধরন ও রপ্তানি বন্দর অসামঞ্জস্য তথ্যের কারণে তা নজরদারিতে রাখে কাস্টমস। সোমবার চালানটি পরীক্ষা করে মিথ্যা ঘোষণার প্রমাণ পায় কাস্টমস কর্মকর্তারা। জব্দকৃত পণ্যের আমদানি মূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা। রাজস্ব মিলিয়ে এর মূল্য দাঁড়ায় ২ কোটি ৫৩ লাখ টাকায়।

এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক বলেন, ঈদুল ফিতরে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার চাহিদা বেশি থাকায় শুল্ক ফাঁকির মাধ্যমে বেশি মুনাফার উদ্দেশ্যে চালানটি আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ চালানে কম শুল্কে সোডা অ্যাশের চালানে উচ্চ শুল্কের শাড়ি ও লেহেঙ্গা আনায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা মানিলন্ডারিং করা হয়েছে বলে প্রতীয়মান। আমদানিকারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা ঘোষণা ও রাজস্ব ফাঁকির অপচেষ্টার অভিযোগে কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কাস্টম হাউস চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...