রবিবার, ৩০ আগস্ট ২০২৬

দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে পার্বত্য চট্টগ্রাম: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, পাহাড়ে একসময় শুধু জুম চাষ হতো। এখন সমতলের মতো অনেক ফসল চাষ করা যাচ্ছে। পাহাড়ের বৃহৎ এলকাজুড়ে কফি, কাজুবাদাম, গোলমরিচ, পেঁপে, আনারস, আম, ড্রাগন, মাল্টাসহ ৮-১০টি অর্থকরী ফসলের চাষ অনেক সম্ভাবনাময়।

বিশেষ করে দেশে ও আন্তর্জাতিক বাজারে কাজুবাদাম ও কফির বিশাল চাহিদা রয়েছে, দামও অনেক বেশি। সেজন্য এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাত বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে।

এসব ফসলের চাষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে পাহাড়ের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। পার্বত্য চট্টগ্রাম দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে ও বিশাল ভূমিকা রাখবে।

পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রার মানের দর্শনীয় উন্নয়ন হবে। একইসাথে, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।

আজ বুধবার সকালে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলায় কাজুবাদাম ও কফি বাগান পরিদর্শন এবং চাষিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কফি ও কাজুবাদামের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং প্রক্রিয়াজাতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এসব ফসলের চাষ জনপ্রিয় করতে কৃষক ও উদ্যোক্তাদেরকে আমরা বিনামূল্যে উন্নত জাতের চারা, প্রযুক্তি ও পরামর্শসেবা প্রদান করে যাচ্ছি। এখন পর্যন্ত কফি ও কাজুবাদামের ১২ লাখ চারা বিনামূল্যে কৃষকদেরকে দেয়া হয়েছে; আর এ বছর আরও ২০ লাখ চারা দেয়া হবে।

কৃষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব ও কৃষক দরদী। তিনি কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে যাচ্ছেন। কৃষি উৎপাদন বৃদ্ধি করতে ও কৃষকের কল্যাণে গত ১৪ বছরে প্রধানমন্ত্রী সারের দাম এক টাকাও বাড়াননি, বরং কয়েক দফায় দাম কমিয়েছেন।

তিনি বলেন, সারসহ বিভিন্ন কৃষি উপকরণের নিরবচ্ছিন্ন সরবরাহের ফলে দেশে ধানসহ সকল ফসলের উৎপাদন বেড়েছে। এর ফলে বিশ্ব মন্দা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা বৈশ্বিক সংকটের মধ্যেও বর্তমানে দেশে খাদ্যের কোনোরকম সংকট নেই।

উল্লেখ্য, পাহাড়ে কাজুবাদাম ও কফির চাষ সম্প্রসারণের জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২১১ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের পরিচালক শহীদুল ইসলাম জানান, ২০২০ সালে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় কাজুবাদাম চাষ হতো ১৮০০ হেক্টর জমিতে, এখন হচ্ছে ৩৫০০ হেক্টর জমিতে। আর ২০২০ সালে কফি চাষ হতো ১২৫ হেক্টর জমিতে, এখন হচ্ছে ১৩৫০ হেক্টর জমিতে।

পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, দীপংকর তালুকদার এমপি, বাসন্তী চাকমা এমপি, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বান্দরবনের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবনের উপপরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...