শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।

এক সময় দোকানে বকেয়া এবং বেচা বিক্রি কমে যাওযায় বন্ধ হয়ে যায় দোকান। দোকান বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের অভাব-অনটনের কারণে হতাশাগ্রস্ত হয়ে আজ ২৯ আগস্ট শনিবার দুপুরে জান আলী হাট এলাকায় ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছেন টিটু দাশ(৩৫)।

রেলওয়ের জান আলী হাট ষ্টেশনের মাস্টার মুহাম্মদ নেজাম উদ্দীন জানান, আজ (শনিবার) দুপুর আড়াটাই মোহরা জানা আলী হাট ষ্টেশনের মৌলভীবাজার এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জিআরপি থানার ষোলশহর ষ্টেশনের এসআই অসীম এসে লাশ নিয়ে গেছেন। বিষয়টি জিআরপি থানা, ডিআরএম, ডিটিও, ডিসিও, ডিএমই সবাইকে জানানো হয়েছে।

এই ব্যাপারে চট্টগ্রাম জিআরপি থানার ষোলশহর ষ্টেশনের এসআই অসীম জানান, জানা আলী হাট ষ্টেশনের মৌলভীবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে যে ব্যক্তি মারা গেছেন তার পরিচয় পাওয়া গেছে। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার দুলাল দাশের পুত্র টিটু দাশ(৩৫)। তিনি পরিবার নিয়ে শহরে মোহরা এলাকায় দুর্গা স্টোর এমকে টাওয়ারে থাকতেন। মোহরা ওইখানেই তার একটি দোকান ছিল। দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাব-অনটনের কারনে আতœহত্যা করেছেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। পরিবারের লোকজন এসেছেন। তার এক ছেলে ও স্ত্রী রয়েছে।

এই ব্যাপারে জিআরপি থানায় আমাদের নিয়মিত একটি অপমৃত্যু মামলা হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ...

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে পানি

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে পানি

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাতভর বৃষ্টিতে বাড়তে থাকে মাইনী নদীসহ পাহাড়ি ছড়া ও খালের পানি। এ সময়...

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...