শুক্রবার, ১ মে ২০২৬

হাটহাজারীতে যানজট নিরসনে অভিযান

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে জমে উঠেছে ঈদের বাজার, পার্শ্ববর্তী রাউজান ও ফটিকছড়িসহ বিভিন্ন স্থান থেকে ঈদের কেনাকাটা করতে হাটহাজারীতে আসছে ক্রেতাসাধারণ। ক্রেতাসাধারণের ভিড়ে পৌরসভার বিভিন্ন স্থানে সৃষ্টি হয় যানজট। এইসব বিষয় আমলে রেখে যানজট নিরসনে নিরলস ভাবে কাজ করছে প্রশাসন।

মঙ্গলবার বিকালে পৌরসভার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সিএনজি চালিত ১৩টি অটোরিকশাকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে দণ্ডপ্রাপ্ত অটোরিকশা গুলোকে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, অবৈধ পার্কিং ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী তাৎক্ষনিক ২৯,৫০০ টাকা জরিমানা করা হয়।

এসময় পৌরসভার প্রাণকেন্দ্র কাচারি সড়কে দোকানের সামনে নির্মিত বেশ কয়েকটি স্থাপনা ও বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়। এছাড়া যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভার ৩টি পয়েন্টে চারজন কর্মী নিয়োগ দেওয়া হয়। তারা বাসস্ট্যান্ড এলাকার রাঙ্গামাটি সড়কের মুখে ১জন, খাগড়াছড়ি সড়কের মুখে ১জন, ত্রিবেণী মোড়ে ১জন ও কলেজ গেইট এলাকায় ১জন থাকবে। এইসব এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে তারা সহযোগিতা করবে। বিশেষ করে কোন ধরনের পরিবহন যেন যানজট সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে কাজ করবে।

এ বিষয়ে ইউএনও জানান, যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসকের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের পক্ষ থেকে সবধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। অভিযানে মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...