শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের বায়েজিদ ও হাটহাজারী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা বকশির খীল মোজাফফর সওদাগরের বাড়ির নুরুল হোসেনের ছেলে নুর উদ্দীন সোহেল (৩০), পটিয়া থানার ধলঘাট ইউনিয়নের ধলঘাট গ্রামের পালিত বাড়ির মৃত সন্তোষ পালিতের ছেলে তাপস পালিত প্রকাশ শিমুল (৫১), ভূজপুর থানার হারুয়ালছড়ি, উত্তরপাড়া, ননী বাবুর বাড়ির মৃত ননী গোপাল দে এর ছেলে দীপক কান্তি দে (৫৮) ও মো. হাসান (২৮)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, বায়েজিদ বোস্তামী থানাধীন লিংক রোডস্থ ১নম্বর ছিন্নমূল হারুনের সিএনজি অটোরিকশা গ্যারেজের সামনে এক ব্যক্তি অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সময় নুর উদ্দীন সোহেলকে গ্রেপ্তার করা হয়।
পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন, দুটি চায়না রাইফেলের গুলি এবং ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর উদ্দিন সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার চেরাগী পাহাড় এলাকা থেকে তাপস পালিতকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

পরে তাপসের দেওয়া তথ্য অনুযায়ী নগরের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে দীপক কান্তি দে’কে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে ১০টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নুর উদ্দীন সোহেল, তাপস পালিত প্রকাশ শিমুল ও দীপক কান্তি দে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। তারা চট্টগ্রাম নগরীসহ আশপাশের জেলাগুলোতে অস্ত্র সরবরাহ করে আসছিল।

পুলিশ আরও জানায়, অপর অভিযানে বায়েজিদ থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকা থেকে প্রথমে হাসানকে চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে হাটহাজারী খন্দকিয়া রাজখান পাড়ার একটি বাসা থেকে ২টি দেশীয় শটগান, ১টি দেশীয় একনলা বন্দুক, ২০টি তাজা কার্তুজ, শটগানের ব্যারেল ও ৩টি রিকয়েলিং স্প্রিং উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান স্বীকার করে- তিনি এসব অস্ত্র ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...