মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী স্মার্ট ও উন্নত দেশ গড়ার লক্ষ‍্যে কাজ করছেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ‍্যে কাজ করছেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকায় আগারগাঁওস্থ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বিএলপিএ) নবনির্মিত প্রধান কার্যালয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, আমরা সৌভাগ‍্যবান। কারণ, আমরা বঙ্গবন্ধুর মতো স্মার্ট নেতৃত্ব পেয়েছিলাম। তার নেতৃত্বের কারণে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর ধারাবাহিকতায় তার কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, একসময়ে স্থলবন্দর সেবা বলতে কিছু ছিল না, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান হতো। এখন এসব অপকর্ম বন্ধ হয়েছে। বন্দরগুলোতে অবকাঠামো বেড়েছে। নতুন স্থলবন্দর উদ্বোধন হতে যাচ্ছে।

এসব কিছু সম্ভব হয়েছে শেখ হাসিনার স্মার্ট সিদ্ধান্ত ও নেতৃত্বের কারণে। তিনি সব ধরনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে স্থলবন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত‍্যার পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন শেখ হাসিনা।

এখন পুরো বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। প্রধানমন্ত্রী স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ‍্যে কাজ করছেন।

সেমিনারে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিএলপিএ’র চেয়ারম্যান মো. আলমগীর, বিএলপিএ’র সদস্য (উন্নয়ন) ফাহমিদা আক্তার, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর নিজামুল হক, বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমডোর আরিফ মোহাম্মদ মোস্তফা, বিএলপিএ’র সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর ও বিএলপিএ’র সদস্য (প্রশাসন) এস এম মাহফুজুল হক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...