রবিবার, ৯ আগস্ট ২০২৬

‘অনেল্লাই সেহেরি’ যুবলীগ নেতার ভিন্নধর্মী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

রাতে নগরীর পথচারী ও হতদরিদ্র মানুষের সেহেরি নিশ্চিত করতে ‘অনেল্লাই সেহেরি’ নামে এক মানবিক উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সাব্বিরুল আলম। পুরো রমজান মাসজুড়ে চলবে এ সেহেরি বিতরণ কার্যক্রম।

শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য আরশেদুল আলম বাচ্চুর দিক নির্দেশনায় ‘অনেল্লাই সেহেরি’ নামে উদ্যোগটি নেওয়া হয়।

রবিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন তিনশ প্যাকেট রান্না করা খাবার ও পানি নগরীর বিভিন্ন পয়েন্টে বিতরণ করা হচ্ছে বলে জানান উদ্যোক্তা যুবলীগ নেতা সাব্বিরুল আলম।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে পথচারী ও সমাজের হতদরিদ্র মানুষের সেহেরি খেতে যাতে কোন সমস্যা না হয় সেজন্য আমি উদ্যোগটি নিই। ‘অনেল্লাই সেহেরি’র আওতায় প্রতিদিন তিনশ প্যাকেট সেহেরি খাবার ও পানি বিতরণ করা হচ্ছে।

এ কার্যক্রমে সহায়তা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রবিউল ইসলাম খুকু,যুবলীগ নেতা রুবেল,সাদেক রেজা,ওমর গনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ বাণী অর্চনা পরিষদের সাধারণ সম্পাদক নিলয় সুকুল অনিক,৮ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাকিব,৭ নং ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগনেতা ইমন,বায়জিদ,রহমতুল্লাহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...