বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে শুরু হলো বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উৎসব 

রাঙ্গামাটি প্রতিনিধি

বছর ঘুরে আবারও এসেছে পাহাড়ের প্রাণের উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু। পার্বত্য চট্টগ্রামের চাকমা, তঞ্চঙ্গা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব। পার্বত্য তিন জেলার পাহাড়ি পল্লীগুলোতে এখন চলছে উৎসবের আমেজ। এ উৎসবকে ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেছে পাহাড়ের মানুষ। নানান রঙে সাজতে শুরু করেছে পুরো পার্বত্য এলাকা। মাস জুড়ে চলবে এ উৎসব।দড

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিন বৈসাবি’র সংস্কৃতি মেলা। সোমবার (৩ এপ্রিল) বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রি. জে. মোহাম্মদ ইমতাজ উদ্দিন এনডিসি পিএসসি, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদ সদস্য রেমলিয়না পাংখোয়া, রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) রুনেল চাকমাসহ আরো অনেকে।

বর্ণিল আয়োজনে ৩ এপ্রিল শুরু হওয়া ৫ দিনের বৈসাবি’র সংস্কৃতি মেলা শেষ হবে ৭ এপ্রিল। এ মেলা চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কাপড়-চোপড়ের পাশাপাশি স্টলগুলোতে প্রদর্শিত হচ্ছে খাদ্যদ্রব্যসহ হরেকরকম ঐতিহ্যবাহী জিনিসপত্র। কর্মসূচীর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, তঞ্চঙ্গা নাটক মঞ্চায়ন, পিঠা উৎসব, পাজন রান্না প্রতিযোগিতা, বিশিষ্টজনদের স্মৃতিচারণ ও ম্যাগাজিন অনুষ্ঠান। এছাড়া প্রতিদিন সন্ধায় থাকছে রাঙ্গামাটির বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান।

এর আগে বৈসাবি উৎসবকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে প্রদর্শন করা হয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে। বৈসাবি উৎসবের মাধ্যমে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে এমন প্রত্যাশা সকলের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...