বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে উদ্বোধন হতে যাচ্ছে পাঁচ দিন ব্যাপী বিজু, সাংগ্রাই বৈসুক,বিষু, বিহু মেলা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক বিষু, বিহু ২০২৩ উপলক্ষে পাঁচ দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। 

রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর উদ্যোগে এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর সার্বিক সহযোগিতায় ৩ থেকে ৭ এপ্রিল পর্যন্ত রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

এতে রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বলে জানা গেছে ।

এছাড়াও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রি. জে. মোহাম্মদ ইমতাজ উদ্দিন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ।

অনুষ্ঠান সুচীর মধ্যে রয়েছে ৩ এপ্রিল বিকাল ৪টায় রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি, বিকাল ৪.২০ মিনিটে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা। বিকাল সাড়ে ৪টায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, বিকাল ৫টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। সন্ধ্যা সাড়ে ৬টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিল্পীদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশ।

৪ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় ঐতিহ্যবাহী ঘিলা খারা প্রতিযোগিতা। ৫টায় বিজু, সাংগ্রাই বৈসুক, বিষু, বিহুর উপর বিশিষ্টজনদের স্মৃতিচারণ, সন্ধ্যা সাড়ে ৬টায় তংচঙ্গ্যা নাটক মঞ্চায়ন, সন্ধ্যা ৭টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিল্পীদের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য এবং রাঙ্গামাটির বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত পরিবেশন।

৫ এপ্রিল বিকাল ৪টায় মহিলাদের হাড়িভাঙ্গ ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা। বিকাল ৫টায় বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহুর উপর বিশিষ্টজনদের স্মৃতিচারণ। সন্ধ্যা সাড়ে ৬টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিল্পীদের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য এবং রাঙ্গামাটির বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত পরিবেশন।

৬ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় ঐতিহ্যবাহী পাজোন রান্না প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৫টায় বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহুর উপর বিশিষ্টজনদের স্মৃতিচারণ। সন্ধ্যা সাড়ে ৬টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিল্পীদের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য এবং রাঙ্গামাটির বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত পরিবেশন।

৭ এপ্রিল ঐতিহ্যবাহী পাজোন রান্না প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৫টায় বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহুর উপর বিশিষ্টজনদের স্মৃতিচারণ। সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাগাজিন অনুষ্ঠান। এছাড়াও প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টায় পর্যন্ত মেলা চলবে এবং মেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আলোকচিত্র প্রদর্শিত হবে।

পাঁচদিন ব্যাপী এই মেলায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্ষুদ্র নৃ-গাষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউটের আহবায়ক রেমলিয়ানা পাংখোয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউট ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...