বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ নামে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন ও কমিটি গঠন 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

বিলাইছড়িতে প্রয়াত রাজগুরু অগ্রবংশ মহাথের স্মৃতিকে ধরে রাখতে  “রাইংখ্যং রাজগুরু অগ্রবংশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়” শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় নতুন বিদ্যালয় পরিচালনা  কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সকাল এগারোটায়  রাজগু অগ্রবংশ শিশুসদন পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। পরে  বিদ্যালয়ের কক্ষে এক মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজগুরু অগ্রবংশ শিশু সদন প্রতিষ্ঠা ও পরিচালক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পার্বত্য ভিক্ষু সংঘ উপজেলা শাখার সভাপতি আর্য্যলঙ্কার মহাথের ও বিপুল জ্যোতিথেরসহ অন্যান্য ভিক্ষু সংঘ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা,১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, হেডম্যান শান্তি বিজয় চাকমা, মহিলা মেম্বার বলাকা রানী চাকমা, রিতা চাকমা, শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা ও মনিষা দেওয়ান প্রমূখ। এবং সভা সঞ্চালনা করেন তেজপ্রিয় ভিক্ষু।

সভায় জানা যায়, আর্য্যলঙ্কার মহথেরোকে সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট একটি স্কুল ম্যানেজিং কমিটি গঠন করা হয়। তাই এই কমিটি যাবতীয় কার্যকরী ভূমিকা পালন করে শিক্ষক নিয়োগ ও চাত্র- ছাত্রী ভর্তির মাধ্যমে আগামী বছর জানুয়ারি ২০২৪ইং হতে বিদ্যালয়টি চালু করবে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, রাজগুরু অগ্রবংশ মহাথের ৫ জানুয়ারি ২০০৮ সালে মৃত্যুবরণ করেন।তিনি পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিষ্ঠাতা, ৬ষ্ঠ সংগীতিকারক,ত্রিপিটক বিশারদ, ও বার্মা সরকার কর্তৃক অগগমহাসধম্মজতিকা উপধীপ্রাপ্ত ও মহাসংঘনায়কসহ একাধিক বিষয়ে উপাধিপ্রাপ্ত এবং বহুগ্রন্থের প্রণেতা ছিলেন। তাই তার স্মৃতিকে লালন ও ধরে রাখাতে উপজেলা পর্যায়ে দীঘলছড়ি ও ধূপ্যাচর মধ্যবর্তী সুবিধাজনক জায়গায় এই একটি বিদ্যালয় স্থাপন করা হলো।এবং এই বিদ্যালয়টি সুন্দরভাবে পাঠদান ও পরিচালনার জন্য সকলের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...