শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ইফতারে বাড়িতেই বানান চিকেন সাসলিক

চট্টগ্রাম নিউজ ডটকম

চলছে রমজান মাস। এ সময় ইফতারে রকমারি পদ রান্না করেন অনেকেই। আর বাড়ির ছোট থেকে বড়, যে কোনো বয়সের মানুষের মুরগির মাংস অত্যন্ত প্রিয়। বাড়িতে অল্প পরিশ্রমে খুব সহজেই তৈরি করতে পারেন চিকেন সাসলিক।

দেখে নিন সহজ রেসিপি-

উপকরণ:
* চিকেন (বোনলেস) ২৫০ গ্রাম (কিউব করে কাটা)

* পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ

* রসুন বাটা ২ টেবিল চামচ

* আদা বাটা ১ চা চামচ

* সয়া সস ১ চা চামচ

* টমেটো সস ২ টেবিল চামচ

* তেল (সাদা/ অলিভ) ১ টেবিল চামচ

* লবণ স্বাদমতো

* গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ

* ক্যাপসিকাম ২টি (কিউব করে কাটা)

* পেঁয়াজ ৮ টুকরা (কিউব করে কাটা)

* গাজর (সামান্য সেদ্ধ করে নেওয়া) পরিমাণ মত (কিউব করে কাটা)

* টমেটো পরিমাণ মত (কিউব করে কাটা)

* সাসলিক বা কাবাব স্টিক পরিমাণ মতো
প্রণালী:

* প্রথমে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সামান্য লবণ, সয়া সস, টমোটো সস, তেল ও গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রাখুন অন্তত দু’ঘণ্টা (সারা রাত হলে আরও ভালো)।

* সাসলিক স্টিকগুলি প্রায় ৩০ মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে তুলে নিন।

* এবার স্টিকে প্রথমে চিকেনের টুকরো গাঁথুন। তারপর একে একে অন্য সবজি গাঁথুন। তারপর, আবার চিকেনের টুকরা গেঁথে নিন। এইভাবে সাসলিক তৈরি করে নিন।

* কয়েকটা স্টিকে চিকেন কিউব ও সবজি গাঁথা হয়ে গেলে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে সাসলিকগুলো হালকা আঁচে সোনালী করে ভেজে নিন। মাঝে মাঝে ওপর দিয়ে তেল ব্রাশ করতে পারেন।

* একটু পোড়া পোড়া হয়ে এলে নামিয়ে নিন।

* ফ্রাইড রাইস কিংবা নান রুটির সঙ্গে এটি খেতে পারেন।

* কিংবা স্টার্টার হিসাবে পছন্দমতো সালাদসহ পরিবেশন করুন চিকেন সাসলিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...