রবিবার, ৯ আগস্ট ২০২৬

রোজা রাখার যত উপকারিতা

ইসলাম ডেস্ক

জাপানি নোবেল বিজয়ী বিজ্ঞানী উসেনরি ওসমি। তিনি গবেষণায় আবিষ্কার করেন যে, ১২ থেকে ২৪ ঘণ্টা রোজা রাখলে মানুষের দেহে অটোফেজি (Auto phazy) চালু হয়। Auto phazy শব্দটি একটি গ্রিক শব্দ। Auto অর্থ নিজে নিজে এবং phazy অর্থ খাওয়া। অর্থাৎ নিজে নিজেকে খাওয়া। শরীরের কোষগুলো বাইরে থেকে খাবার না পেয়ে যখন নিজের অসুস্থ্য কোষগুলো খেতে শুরু করে তখন মেডিকেল সাইন্স এর ভাষায় তাকে autophazy বলা হয়।

শুধুমাত্র এটা আবিষ্কার করে উসেনোরি ওসোমি ২০১৬ সালে নোবেল পুরস্কার পান। তিনি প্রমাণ করেন যে, রোজা রাখার মাধ্যমে মানুষ নিন্মুক্ত উপকারগুলো পান:
▪︎১. দেহের সেল পরিস্কার হয়।
▪︎২. ক্যান্সার সেল ধ্বংস হয়।
▪︎৩. পাকস্থলীর প্রদাহ সেরে যায়।
▪︎৪.ব্রেইনের কার্যকারিতা বাড়ে।
▪︎৫. শরীর নিজে নিজেই সেরে যায় ( Autophazy)।
▪︎৬. ডাইয়াবেটিস ভালো হয়।
▪︎৭. বাধ্যর্ক রোধ করা যায়।
▪︎৮. স্থুলতা দূর হয়।
▪︎৯. দীর্ঘ জীবন লাভ করা যায়।
▪︎১০. মানুষ ও জীবের প্রতি সহানুভূতি জন্মায়। এছাড়া ও বলা যায়

মাহে রমজান আত্মশুদ্ধি অর্জনের মাস। সামাজিক সমমর্মিতার মাস। দুঃস্থ-বঞ্চিত-অভাবী ক্ষুধিতের কষ্ট অনুধাবনের সুযোগ আসে এই মাসে। পাশাপাশি সামাজিক ফিটনেস বাড়ানোর সুযোগও আমরা নিতে পারি কিছু করণীয় ও বর্জনীয় অনুসরণের মধ্য দিয়ে।

এমন ৫ করণীয়-বর্জনীয় : ১. সবাইকে আগে সালাম দিন সালাম একজন বিশ্বাসীর প্রতি আরেক বিশ্বাসীর হক। সালামের চর্চা বাড়ায় সামাজিক বন্ধন। সালামের মাধ্যমে আমরা অন্যের শান্তি কামনা করি। শুভেচ্ছার এর চেয়ে বড় প্রকাশ আর কী হতে পারে! সবাইকে আগে সালাম দিন। নবীজী (স) সবসময় আগে সালাম দিতেন। তাই আসুন আমরাও রমজানে সবাইকে আগে সালাম দেই। যার সাথেই সাক্ষাৎ হবে স্পষ্টভাবে, সুন্দর উচ্চারণে বলুন- ‘আসসালামু আলাইকুম’। প্রত্যুত্তরে আরো সুন্দরভাবে বিনয়ের সাথে বলুন- ‘ওয়ালাইকুম আসসালাম’। সালাম ও তার জবাবের এই সুন্দর চর্চা বাড়াবে আপনার সোশ্যাল ফিটনেস।

২. নিয়মিত সামাজিক যোগাযোগে অংশ নিন । সামাজিক ফিটনেসের প্রথম শর্ত হলো সামাজিক হওয়া। অর্থাৎ সমাজের অংশ হওয়া। চারপাশের মানুষ আপনাকে দেখলে কতটা আপন মনে করে; আপনার উপস্থিতি তাদের কতটা তৃপ্তি দেয়; কতটা তারা আপনাকে কাছে কামনা করে- এটাই আপনার সোশাল বা সামাজিক ফিটনেসের ব্যারোমিটার। আসলে দেহের পেশির বাইরেও আমাদের অদৃশ্য একটি পেশি আছে- ‘সোশ্যাল মাসল’ বা সামাজিক পেশি। একে যত আমরা কাজে লাগাব, আমাদের সুখের পরিমাণ তত বাড়বে। সামাজিক যোগাযোগ কাজে আপনার নিয়মিত উপস্থিতি বাড়াবে আপনার ‘সোশ্যাল মাসল’।

৩. অভাবী আত্মীয় ও প্রতিবেশীদের খোঁজখবর নিন এটা আপনার প্রতি আপনার আত্মীয় ও প্রতিবেশীদের হক। যা আদায় করে আপনি নিজেকে ধার্মিক পরিচয় দিতে পারবেন শুধু না, সামাজিকভাবে ফিটও হয়ে উঠবেন। রমজান এলেই দেখা যায় অসাধু ও অর্থলোভী ব্যবসায়ীদের দৌরাত্মে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। এতে দুর্বিপাকে পড়ে মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা। না পারে স্বল্প আয়ে দৈনন্দিন ব্যয় মেটাতে, না পারে অন্যের কাছে হাত পাততে। এদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। রমজানে দরিদ্র এবং প্রতিবেশীর হক আদায় করুন । একটু খোঁজখবর করে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। কাজটা আপনার জন্যে বাড়তি বা উটকো হতে পারে, কিন্তু এর প্রতিফল কিন্তু অনেক।

৪. অন্তরে সমমর্মিতা লালন করুন, গীবত পরিহার করুন বিশ্বজনীন মমতা জাগ্রত করার মাস রমজান। তাই এই মাসে সৃষ্টির সেবায় যথাসম্ভব সময় ব্যয় করুন। নবীজী (স) রোজার মাসে দানের পরিমাণ অনেক বাড়িয়ে দিতেন। কারণ এ-মাসে দানের সওয়াব অন্য সময়ের চেয়ে ৭০ গুণ। তাই আপনিও রমজানে বেশি বেশি দান করুন। সেহরি শুরু করুন দান করে। সঙ্ঘবদ্ধ দানের বদৌলতে আপনি পাবেন ৪,৯০০ (৭০ X ৭০) গুণ সওয়াব! পাশাপাশি আপনি পরিণত হবেন সমমর্মী মানুষে। এ-ছাড়াও রমজানে পরনিন্দা, পরচর্চা ও গীবত পুরোপুরি বর্জন করুন। কারণ এই কাজগুলো সামাজিক অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করে। যার পরিণাম সোশ্যাল ফিটনেস হ্রাস। রমজান মাসে গীবত পরিহার করুন। গীবত ও দুর্ব্যবহার নিজে তো করবেনই না; অন্যেরা করলেও আপনি অংশ নেবেন না। আপনার সাথে কেউ যেচে এসে বিবাদ করতে চাইলেও আপনি প্রশান্ত থাকুন।

৫. যাকাত ও ফিতরা যথাযথভাবে আদায় করুন নিসাব পরিমাণ সম্পদ রয়েছে এমন সকল সুস্থ-সবল, বিচারবুদ্ধিসম্পন্ন মুসলিমের জন্যে যাকাত আদায় করা ফরজ। এ কোনো ঐচ্ছিক বিষয় নয়; বরং অবশ্য পালনীয়। যাকাত আদায় না করলে ঈমান পরিপূর্ণ হয় না। জমানো অর্থের উপর যাকাত আদায় করুন যথাযথ ভাবে। যথাযথভাবে যাকাত আদায় এবং প্রকৃত গ্রহীতার মধ্যে বিতরণে কেবল ধর্মীয় বিধান পালনই হয় না, সমাজে ধনবৈষম্য লাঘব হয়, দরিদ্র মানুষ স্বাবলম্বী হয়ে একটা সময় সে নিজেই পরিণত হয় যাকাতদাতায়। আর এই রূপান্তরে অবদান রাখায় দৃঢ় হয় সামাজিক শক্তি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...