মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চট্টগ্রাম নিউজ ডটকম

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। উন্নয়নের বিষ্ময় বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে নিজেদের পরিচিত করে তুলে ধরে বাঙালি জাতি।

রাত পোহালেই স্বাধীনতার ৫৩ বছরে পৌঁছাবে বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বাঙালি জাতি।

এ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ।

রোববার (২৬ মার্চ) ভোরের আলো ফুটতেই জাতির পক্ষ থেকে মহান শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মোক্ত করে দেয়া হবে।

ইতোমধ্যে শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। রয়েছে পর্যাপ্ত আলোক বাতি, সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ায়। পায়ে হাঁটার পথগুলোর দুই পাশে বসানো হয়েছে লাল ফুল গাছের টব।

সৌধস্তম্ভের চূড়া থেকে শুরু করে শহীদ বেদি ও পায়ে চলার সড়ক সবখানে ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। প্রয়োজন মতো করা হয়েছে রঙ। সৌধের মূল ফটক থেকে বেদি পর্যন্ত হেঁটে চলার পথে লাল ইটের মধ্যে সাদা রংয়ের ছোঁয়া ছড়াচ্ছে শুভ্রতা।

চত্বরজুড়ে শোভা পাচ্ছে লাল, নীল, বেগুনি, হলুদ ও সাদাসহ বিভিন্ন রঙের, বর্ণের ফুলের গাছ। এসব গাছে ফুটে আছে রঙিন ফুল। সৌন্দর্য বর্ধন করা হয়েছে এসব গাছেরও। পুরো জাতীয় স্মৃতিসৌধের ভেতর ও বাইরে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

মাসব্যাপী চলা পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সাভারের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ইতোমধ্যেই ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে সৌধ এলাকাকে ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে।

রাতের বেলার জন্য লাল-সবুজ আলোকসজ্জার ব্যবস্থা হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

চার স্তরের নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে সৌধ এলাকা। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পুলিশসহ অইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সৌধ এলাকায় জড়ো হচ্ছেন।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে সৌধ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভির পাশাপাশি বসানো হয়েছে অস্থায়ী ওয়াচ টাওয়ার।

ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দিবসকে ঘিরে স্মৃতিসৌধের আয়োজন ঘিরে আমরা এখানকার নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছি। এখানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিরাপত্তার জন্য শুধু স্মৃতিসৌধ নয়, সাভার ও আশুলিয়া এলাকা আমরা সিসিটিভির আওতায় রেখেছি। এর বাইরে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...