আঞ্জুমানে গহিরা মাহবুবীয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ এর উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা ৯নং ওয়ার্ডের গহিরা মাহবুবীয়া দরবার শরীফ এর ব্যবস্থাপনায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গহিরা মাহবুবীয়া দরবার শরীফের মাওলানা মোহাম্মদ আব্দুশ শুক্কুর আল মালেকী । আরো উপস্থিত ছিলেন হযরত মাহবুব আলী শাহ্ রহঃ এর মেঝো সাহেবজাদা মোহাম্মদ বজল করিম, আঞ্জুমানে গহিরা মাহবুবীয়া সুন্নীয়া ট্রাস্ট বাংলাদেশ এর সদস্য মোঃ জাহেদ, কামরুল হাছান সিফাত,মোঃ আনছার উদ্দীন আজাদ, মোঃ ইমরান হোসেন,মোঃ আরিফ, মোঃ মনির,মোঃ মিজান,মোঃ হাশেম, মোঃ নুর কাদের, মোঃ হায়দার,মোঃ জিয়াউল হক এবং স্থানীয় মসজিদের ইমাম সাহেববৃন্দ সহ প্রমুখ।
আঞ্জুমানে গহিরা মাহবুবীয়া সুন্নীয়া ট্রাস্ট বাংলাদেশ এর পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম জানান , অত্র এলাকায় অসহায় ও গরীবদের মাঝে আমি প্রতি বছরের ন্যায় এই বছরও তিনশ’এর অধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিলাম। ইনশাআল্লাহ সব সময় অসহায় ও গরীবদের পাশে আঞ্জুমানে গহিরা মাহবুবীয়া সুন্নীয়া ট্রাস্ট বাংলাদেশ যে কোন মূহুর্তে সাড়া দিবে।
