সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকার, গ্রেপ্তার ২

কোর্টে স্বীকারোক্তি

খাগড়াছড়ির রামগড়ে এক স্কুল ছাত্রী(১৩)কে যৌন নিপীড়নের অভিযোগে মোহম্মদ আলী(২৪) ও মো: শাহীন(২১) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা শুক্রবার(২৪মার্চ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মোহাম্মদ আলী রামগড়ের পাতাছড়া বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে ও শাহীন একই এলাকার মামুনুল হকের ছেলে।

পুলিশ জানায়, গুইমারা কলেজিয়েট স্কুল বন্ধের পর ঐ স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রী বৃহষ্পতিবার (২৩ মার্চ) রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্তগ্রাম মানিকচন্দ্র পাড়ায় নিজ বাড়িতে যাওয়ার পথে বখাটে যুবক মোহাম্মদ আলী ও শাহীনের কবলে পড়ে। দৃত কার্বারীপাড়া নামক নির্জন পাহাড়ি রাস্তায় একাকী পেয়ে ঐ দুই যুবক মেয়েটিকে ধর্ষণের চেস্টা করে। এসময় তার আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটে দুই যুবক পালিয়ে যায়।

পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম বলেন, এ ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনদের পাঠিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করি। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করি।’ তিনি আরও বলেন, ওই দুই যুবক বখাটে ও মাদকাসক্ত।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা রুজু হয়েছে। শুক্রবার(২৪ মার্চ) খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সেঁজুতি জান্নাতের আদালতে আসামীদ্বয় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওসি বলেন, আদালত দুই আসামীকে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...