বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জলাবদ্ধতা থেকে বাঁচতে কর্ণফুলী নদী আর খাল বাঁচাতে হবে: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

জলাবদ্ধতা সমস্যার সমাধানে চলমান প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি কর্ণফুলী নদী ও খাল বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

আজ বুধবার (মার্চ) ৪নং চান্দগাঁও ওয়ার্ডস্থ পাঠানিয়া গোদা সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন মেয়র।

সাড়ে পাঁচ কোটি টাকার এ প্রকল্পের আওতায় সাবেক কাউন্সিলর নুরু ইসলাম এর বাড়ি সড়ক, আল আমিন বারিয়া সড়কের উন্নয়ন, রূপালী আবাসিক এলাকায় সড়কের উন্নয়ন, এন এম সি বাড়ি বাইলেইনের উন্নয়ন, মুকিম খন্দকার জামে মসজিদ পুকুর সংলগ্ন সড়কের উন্নয়ন, জব্বার চৌকিদার বাড়ি ও আবদুর ছবুর মুন্সী (শমসের পাড়া) সড়কের উন্নয়ন করা হবে।

মেয়র বলেন, চান্দগাঁও এলাকাবাসী নীচু সড়কের কারণে কষ্ট পাচ্ছে জেনে এ প্রকল্পের মাধ্যমে সড়কে আধুনিকায়ন করছি।

এ প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকায় জলাবদ্ধতা সমস্যা কমবে, মানুষ সহজে চলাচল করতে পারবে। এসময় নতুন সড়ক নির্মাণের পাশাপাশি চট্টগ্রামের বিদ্যমান সব কাঁচা সড়কেরও আধুনিকায়ন করা হবে বলে জানান মেয়র।

নদী-খাল বাঁচানোর আহ্বান জানিয়ে মেয়র বলেন, বাকলিয়া থেকে মোহরা-চান্দগাঁওসহ চট্টগ্রামের নীচু এলাকাগুলোর মানুষেরা জলাবদ্ধতা সমস্যায় কষ্ট পাচ্ছে। প্রধানমন্ত্রী সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করে চট্টগ্রামবাসীকে জলাবদ্ধতা সমস্যার সমাধান করছেন।

তবে, বর্তমানে অসচেতন আচরণের কারনে কর্ণফুলী নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। আবার অনেকে খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করছেন। এভাবে আমাদের নদী-খাল মেরে ফেললে কোন প্রকল্পই জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে পারবেনা।

“একসময় কর্ণফুলী নদী, চাক্তাই খালসহ বিভিন্ন প্রাকৃতিক জলাধারে মাছ পাওয়া যেত। কিন্তু, দখল-দূষণে এখন মাছতো দূরের কথা এগুলোর পানি মানুষের শরীরে লাগলে চর্ম্যরোগ হচ্ছে।

আমাদের খেলার মাঠগুলো বেদখল হয়ে যাচ্ছে। আমরাই সুন্দর চট্টগ্রামকে হীনস্বার্থে বসবাসের অনুপযোগী করে ফেলছি। সরকার কাজ করছে তবে সরকারের কাজকে সাফল্যমন্ডিত করতে হলে জনগণকেও এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-কাউন্সিলর মোঃ এসরারুল হক, সংরক্ষিত নারী কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী মো. রিফাতুল করিম চৌধুরীসহ চসিকের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...