শনিবার, ৮ আগস্ট ২০২৬

দ্রুত ওজন কমাতে খাবার না কমিয়ে মেনে চলুন ৮টি নিয়ম

স্বাস্থ্য ডেস্ক

ওজন বাড়ার জন্য দায়ী আপনার অনিয়ম। অনিয়ন্ত্রিত উপায়ে খাদ্য গ্রহণের ফলেই বাড়ছে আপনার দেহে স্থূলতা ও মেদ। নিয়ম মেনে চললে কখনই এই সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাকে। ওজন কমানোর জন্য অনেকেই না বুঝে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। যার কারণে অসুস্থ হওয়ার পাশাপাশি দুর্বল হয় শরীর।

ওজন কমাতে খাবার কমানো নয়, মেনে চলুন এই রুটিন-

১. সকালের খাবার বাদ দেবেন না। পেট ভরে সকালের খাবার করুন। সকালে ভাত খেলেও কোনও সমস্যা হবে না। কারণ, সারাদিনের পরিশ্রমে সেই ভাতের প্রভাব শরীরে পড়বে না। অথচ পেট ভরা থাকবে। খাবার না করলে খিদে পেয়ে যায়। যার ফলে দুপুরে বেশি খাবার খাওয়ার প্রবণতা থাকে। সুতরাং বুঝতেই পারছেন সকালের খাবার বাদ দিলে ওজন তো কমেই না বরং আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

২. প্রতিদিন ঘাম ঝড়ান শরীর থেকে। হাঁটুন, বা লাফান দরি নিয়ে ব্যায়াম করুন। অথবা হাল্কা শরীর চর্চা করুন। যদি নির্দিষ্ট সময়ে শরীর চর্চা করেন, মনে রাখবেন আপনার বায়োলজিকাল ক্লক তাতেই অভ্যস্ত হয়ে যাবে।

৩. খাবার খাওয়ার ১৫ মিনিট আগে এক গ্লাস পানি পান করুন। এতে যে খাবারটি আপনি খাবেন তার পরিমাণ নির্দিষ্ট হয়ে যাবে। বেশি খেয়ে ফেলার আগেই পেট আপনাকে জানান দিয়ে দেবে যে সে ভরে গিয়েছে। এতে বেশি খেয়ে ফেলার মতো ভুল করবেন না। এছাড়াও, যে খাবারটি খাবেন তা সহজে হজম হয়ে যাবে।

৪. প্রচুর ফল ও শাকসবজি খান। শাকসবজি ও ফলমূলে ক্যালোরির পরিমাণ কম থাকে এবং উচ্চ পরিমাণে ফাইবার থাকে। যার ফলে বেশি পরিমাণে খেলেও ওজন বাড়ার প্রবণতা থাকবে না।

৫. গ্রিন টি পান করুন। গ্রিনটির মধ্যে ফ্ল্যাভোনিয়েডস এবং ক্যাফেইন থাকে। যা মানুষের দেহের বিপাক ক্ষমতা ও কর্মক্ষতা বাড়াতে সাহায্য করে।

৬. খাবার খাওয়ার পর কতটুকু ক্যালোরি যাচ্ছে আপনার শরীরে তা যদি জানতে পারেন। তাহলে প্রত্যেকদিন সেটি মেপে খান।

৭. প্যাকেটজাত খাবার থেকে দূরে থাকুন।

৮. নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন। নির্দিষ্ট সময়ে না ঘুমালেও বাড়তে পারে ওজন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...