শনিবার, ৮ আগস্ট ২০২৬

ওয়াইফাইয়ের স্পিড একেবারে কম? ৩ উপায়ে করুন সমাধান

তথ্য প্রযুক্তি ডেস্ক :

বর্তমানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও চলা দায় হয়ে যায়। সে অফিসিয়াল কাজের ক্ষেত্রে হোক বা বিনোদনের জন্য। স্মার্টফোন বা ল্যাপটপে ঠিকভাবে ইন্টারনেট কানেকশন থাকা খুব গুরুত্বপূর্ণ। আপনি সিনেমা দেখতে চান, কেনাকাটা করতে চান বা ব্যাঙ্কিং-এর যেকোনও কাজ করতে চান না কেন, ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ।

এমন পরিস্থিতিতে অনেকেই হাই-স্পিড ইন্টারনেটের জন্য বাড়িতে ওয়াইফাই রাউটার ইনস্টল করেন। কিন্তু তাতেও বিশেষ কোনও লাভ হয় না। কয়েকদিন পরেই দেখেন ডিভাইসগুলিতে ইন্টারনেট স্লো হয়ে গিয়েছে। ঠিক করে কোনও কাজই করতে পারছেন না। আপনিও যদি ধীরগতির ইন্টারনেটের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনাকে এমন কিছু টিপস টিপস জানানো হবে যার সাহায্যে আপনি ইন্টারনেটের গতি বাড়াতে পারবেন।

ওয়াইফাই মডেম চেক করুন:

কখনও কখনও আপনার ওয়াইফাই মডেম বা রাউটারে সমস্যা হতে পারে। এমন হলে ওয়াই-ফাইয়ের গতি অনেকটাই কমে যায়। ফলে আপনার মনে হতে পারে রাউটারের সমস্য়ার জন্য় এমন হচ্ছে। কিন্তু না কখনও কখনও এমন হলে মডেমটি পরীক্ষা করে নেবেন। এটি এমন একটি ডিভাইস, যা হোম নেটওয়ার্ককে ইন্টারনেট সরবরাহকারীর সঙ্গে সংযুক্ত করে রাখে।

দেওয়াল থেকে দূরে রাখুন:

ওয়াইফাই সবসময় এমন জায়গায় ইনস্টল করা উচিত যেখানে আশেপাশে অনেক বাধা নেই। তাই মেশিনটিকে দেওয়াল থেকে দূরে রাখুন। ওয়াই-ফাই সিগন্যাল দেয়ালে আঘাত করলে আপনার ডিভাইসটি সঠিকভাবে নেটওয়ার্ক পাবে না। এছাড়াও রাউটারের সঙ্গে আপনার ডিভাইসের কানেকশনের মধ্য়ে বহু জিনিসই বাধা সৃষ্টি করতে পারে। এসব বাধার মধ্যে রয়েছে ধাতব দরজা, অ্যালুমিনিয়াম কাঠামো, ওয়াল ইনসুলেশন, জলের ট্যাংক বা অ্যাকুরিয়াম, আয়না, হ্যালোজেন লাইট, গ্লাস ও কংক্রিট। এ ধরনের জিনিস রয়েছে এমন ঘরে রাউটার না রাখাই ভাল।

ওয়াইফাই মডেম রিস্টার্ট করুন:

ফোন হ্যাং হয়ে গেলে এবং ফোন সঠিকভাবে কাজ করা শুরু করলে আপনি যেভাবে ফোন রিস্টার্ট করেন সেভাবে ওয়াইফাই রিস্টার্ট করুন। একইভাবে, অনেক সময় ইন্টারনেটের গতি কম হলে আপনি আরও সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই একবার ডিভাইসটিকেও রিস্টার্ট করুন। এছাড়াও আপনার ওয়াইফাই রাউটারটি যদি পুরনো মডেলের হয়, তাহলে সেটির ইন্টারনেট স্পিড সম্পর্কে জেনে নিন। আর সম্ভব হলে সেটিকে পাল্টে হাই-স্পিড রাউটার নিয়ে নিন। এতে আপনার ওয়াই-ফাইয়ের সমস্য়া একদম ঠিক হয়ে যাবে। আর আপনি আপনার পছন্দ মতো ভিডিয়ো, সিনেমা কয়েক সেকেন্ডে ডাউনলোড করে নিতে পারবেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, বিটিআরসির জরুরি বার্তা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের...