শনিবার, ৮ আগস্ট ২০২৬

হাটহাজারীতে মন্দাকিনী স্নান ও মেলা সম্পন্ন

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারী উপজলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী মন্দাকিনী গ্রামে প্রতি বছরের ন্যায় এ বছর ও দুইদিনব্যাপী মন্দাকিনী স্নান ও মেলা মহাসমারোহে সম্পন্ন হয়েছে। 

রবিবার (১৯ মার্চ)শান্তিপূর্ণ ভাবে মেলা উদযাপনের জন্য মেলার কমিটি ও প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।

জানা যায়, মেলায় সনাতনী ও উপজাতি ত্রিপুরা সম্প্রদায় প্রত্যেক বছরে মধুকৃষ্ণ ত্রয়দেশী তিথিতে সীতাকুণ্ড পাহাড়ের জলপ্রাত থেকে উৎপত্তি হাওয়া মন্দাকিনী খালের পানিতে স্নান করতে আসে। এতে স্নান করলে মহাপূর্ণ্যর অধিকার হতে পারে বলে স্মরণার্তীত কাল থেকে সনাতনী সম্প্রদায় এই বিশ্বাস লালন করে আসছেন এই বিশ্বাসের সূত্র ধরে বংশানুক্রমে এই তিথিতে মন্দাকিনী খালে স্নান করলে মহা পূর্ণ ছাড়াও শরীর মন ও দেহ পবিত্র হয়। মেলায় সনাতনী সম্প্রদায় ছাড়া নানা ধর্মের লোকজনের সমাগম ঘটে। তাই উদার মানসিকতার লোকজন এই মেলায় সম্প্রীতির ও বন্ধুত্বের মেলা বলে আখ্যায়িত করেন।

এদিকে পার্বত্য জেলা খাগড়াছড়ির, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষীছড়িসহ চট্টগ্রাম জেলার বিভিন এলাকা থেকে আগত পূর্ণার্থীদের সাথে কথা বলে জানা গেছে মন্দাকিনী মেলা সনাতনী সম্প্রদায়ের কাছে সম্প্রীতির মিলন মেলা। প্রতিবছর এই মেলার জন্য লোকজন অপেক্ষা করে থাকে। পার্বত্য জেলা থেকে বিপুলসংখ্যক পুণ্যার্থী বিভিন্ন যানবাহনে করে মেলায় এসেছেন মেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। সরকারিভাবে মন্দাকিনী খাল পাকা ঘাটলা নির্মাণের কারণে পুন্যার্থীরা তর্পনের জন্য সুবিধা হয়েছে। এবার খাল পর্যাপ্ত পরিমান পানি থাকায় পূর্ণার্থীদর কোন অসুবিধা হয়নি।

মেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে গোবিন্দ প্রসাদ মহাজন ও পাঁচকড়ি শীল জানান, মন্দাকিনী মেলায় এবার বিভিন্ন উপজেলা থেকে ত্রিপুরা ও সনাতন সম্প্রদায়ের বিপুল পরিমাণ পুণ্যার্থীর সমাগম ঘটে। সুন্দর সুশৃংখল ভাবে মন্দাকিনী স্নান, পুজা, তর্পণসহ ,আলাচনা সভা, ধর্মীয় কীর্তন, সংস্কৃত ধর্মীয় অনুষ্ঠানের আয়াজন করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ জানান. মন্দাকিনী স্থানে শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...