শনিবার, ৮ আগস্ট ২০২৬

রাগের ঝাঁঝ সবচেয়ে বেশি সামলায় দরজা, কিন্তু কেন?

লাইফস্টাইল ডেস্ক

রেগে গেলই দরজা বন্ধ করছেন ধ্রিম করে। রাগ হয়েছে আর দরজায় জোরে ধাক্কা দেননি— এমনটা খুব কমজনের জীবনেই ঘটেছে। পৃথিবীতে সবচেয়ে বেশি রাগের ঝাঁঝ সামলায় ঘরের দরজা। খেয়াল করলে দেখবেন, বেশিরভাগ মানুষই রেগে গেলে জোরে ঘরের দরজা বন্ধ করে রাগ প্রকাশ করেন। মজার ব্যাপার হলো, এই কাজটি করার কিছুক্ষণ পর রাগ কমতেও শুরু করে।

কখনো কি ভেবেছেন এই কাজটি কেন করে মানুষ? জানলে অবাক হবেন এর পেছনে কাজ করে মনোবিজ্ঞান। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

রাগ হলে দরজায় জোরে আঘাত করার বিষয়টিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ডোরওয়ে ইফেক্ট’। বিজ্ঞানের মতে, এটি এক ধরনের রাগের বহিঃপ্রকাশ এবং এটি রাগ কমায়। রাগ কমার পেছনে বলা হয়, আমরা যখন এক দরজা থেকে অন্য দরজায় গিয়ে পৌঁছাই তখন রাগের কারণটি দুর্বল হতে শুরু করে এবং এটি রাগের উপরেও প্রভাব ফেলে।

অর্থাৎ যখনই একজন মানুষ ঘরের ভেতর পেরিয়ে দরজার কাছে পৌঁছে যায়, তখন পুরনো জিনিসটি ভুলে যান। খুব অল্প সময়ের জন্য এটি ঘটে। কিন্তু রাগ কমার জন্য এই সময়ই যথেষ্ট।

২০০৬ সালে গ্যাব্রিয়েল এ. রাডভেনেস্কি প্রাথমিকভাবে ডোরওয়ে এফেক্ট নিয়ে অধ্যয়ন করেছিলেন। যেখানে প্রথমে ৩০০ জনের ওপর পরীক্ষা করা হয়েছিল। গবেষণায় দেখা যায়, যখন মানুষ দরজা পেরিয়ে এক ঘর থেকে অন্য ঘরে আসে তখন আগের ঘরের স্মৃতি কিছুটা সময়ের জন্য ঝাপসা হয়ে যায়। আসলে, রাগ একই থাকে, কেবল জায়গা পরিবর্তন করার কারণে তা হালকা হয়ে যায়। এই কারণেই বিষণ্ণতার রোগীদের প্রায়ই ঘুরে বেড়ানোর পরামর্শ দেওয়া হয়।

দরজা বন্ধ করলে রাগ কমে যাওয়ার আরও একটি কারণ রয়েছে। দরজা থেকে আসা শব্দ মনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এর থেকে অপরাধবোধ তৈরি হয়, যা আমাদের মনে করিয়ে দেয় যে সম্ভবত আপনার দ্বারাও একটি সামান্য ভুল হয়ে যেতে পারে। সাধারণত, কিশোরদের মধ্যে রাগ করে দরজা লাগানোর প্রবণতা বেশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...