শনিবার, ৮ আগস্ট ২০২৬

যেসব বদভ্যাসের কারণে অল্প বয়সেও বাড়ছে উচ্চ রক্তচাপ

স্বাস্থ্য ডেস্ক

আমাদের সমাজে প্রচলিত আছে রোগের কোনও বয়স নেই। আজকাল এ কথা আক্ষেপের সুরে বলেন অনেকেই। সত্যিই কী তাই? গবেষণা বলছে অন্য কথা। বিশেষ কিছু বদভ্যাসের কারণে পুরুষ মহিলা নির্বিশেষে অল্প বয়সেও আক্রান্ত হতে পারেন উচ্চরক্তচাপের সমস্যায়।

ডাক্তারি মতে ডায়াবেটিসের মতোই ‘সাইলেন্ট কিলার’। বয়স বাড়লেই যে এই সমস্যা হয়, সে ধারনা এখন অতীত। এই অভ্যেস গুলো থাকলে যেকোনও বয়সেই হতে পারে এই সমস্যা। জানুন সেগুলো কী!

অতিরিক্ত লবণ খাওয়া: শরীরে সোডিয়ামের মাত্রা বাড়লে উচ্চ রক্তচাপের সমস্যা হয়। এই সোডিয়ামের উৎস হচ্ছে খাবারের সময় বাড়তি লবণ। প্রসেস করা খাবারেও লুকিয়ে থাকে প্রচুর পরিমাণে লবণ, যা অজান্তেই ক্ষতি করছে।

ধূমপান: ধূমপানের অভ্যেস উচ্চ রক্তচাপের সমস্যার জন্য দায়ী ভীষণভাবে। সতর্কবার্তা থাকা সত্বেও অনেকেই এই অভ্যেস গড়ে তোলেন। পরোক্ষভাবেও অনেকে ক্ষতিগ্রস্ত হন ধূমপানের কারণে। পাশাপাশি মদ্যপানের কারণেও তৈরি হয় সমস্যা।

বাড়তি ওজন: একটি স্বাস্থ্যকর শরীরের জন্য ‘বডি মাস ইনডেক্স’ প্রয়োজন। নিজের ওজন কতটুকু বাড়লো-কমলো হিসাব রাখা জরুরি। ওজন বেশি হলে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে বহুগুণে।

ডায়াবেটিস: ডায়াবেটিস থাকলেও রক্তচাপের সমস্যা তৈরি হয়। ওবেসিটি ডায়াবেটিস রোগকেও প্রভাবিত করে।

দীর্ঘক্ষণ বসে থাকা: দীর্ঘক্ষণ কাজের জন্য এক জায়গায় বসে থাকা অনেক সময় স্বাভাবিক জীবনধারাকে প্রভাবিত করে। সারাদিনে শারীরিক সক্রিয়তা কম থাকলে মানুষের অনেক সমস্যা তৈরি হয়।

সুস্থ জীবনযাপনের জন্য নিয়ম মেনে চলা জরুরি। সুষম খাবার, পরিমিত ঘুম এবং পর্যাপ্ত পানি পান করুন। শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিবারকে সময় দিন। কোনো দুশ্চিন্তাকে মনে জায়গা দিবেন না। প্রাণ খুলে হাসুন। জীবন উপভোগ করুন। ধর্মীয় অনুশাসনের মধ্যে দিয়ে চলুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...