শনিবার, ৮ আগস্ট ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

শনিবার (১৮ মার্চ) বিকেলে বান্দরবান জেলা পুলিশ এর আয়োজনে বান্দরবান পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে সমাপনী খেলার উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি মো:আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার)।

এসময় জেলা ও দায়রা জজ মো.ফজলে এলাহী ভুইয়া, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,এপিবিএন এর বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম,পিপিএম, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী সোহানা তারিক,অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, প্রেসক্লাব এর সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম সহপুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।

সমাপনী খেলায় বান্দরবান জেলা পুলিশ দলের সাথে চট্টগ্রাম জেলা পুলিশ দলের খেলা অনুষ্ঠিত হয় আর টান টান উত্তেজনাময় এই খেলায় বান্দরবান জেলা পুলিশ দল ২-১ গোলে চট্টগ্রাম জেলা পুলিশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল , রানার্স আপ দল, ম্যান অফ দ্যা ম্যাচ,সেরা গোলকিপার,সেরা খেলোয়াড়কে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপি এম (বার) বলেন, ক্রীড়ার মাঝে সকলের সুস্থতা নির্ভর করে আর চাকুরীর পাশাপাশি আমাদের সকলকে ক্রীড়ার প্রতি মনোযোগি হতে হবে। এসময় তিনি চট্টগ্রাম বিভাগের মধ্যে বান্দরবান জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হওয়ায় বান্দরবান জেলা পুলিশ দলকে

অভিনন্দন জানানোর পাশাপাশি বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সমাপ্তি করতে পারায় বান্দরবানের পুলিশ সুপার মো: তারিকুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

গত ৮মার্চ বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয় আর এবারের টুর্ণামেন্টে চট্টগ্রাম বিভাগের ১২টি পুলিশ দল অংশগ্রহণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...