শনিবার, ৮ আগস্ট ২০২৬

বর্ণিল আয়োজনে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

চট্টগ্রাম নিউজ ডেস্ক

নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে জাতির পিতার ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩। এ উপলক্ষ্যে জেলা ও উপজেলাগুলোতে আওয়ামী লীগের সংসদ সদস্য, জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে ১৭ মার্চ সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

পটিয়া : বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন পালন করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ। সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী সহ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প স্থবক অর্পণ করা হয়। এরপর পৌর সদরের মুন্সেফ বাজারস্থ এম.পি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী এম.পি। তিনি বলেন, ” বাঙ্গালীর যে সুদীর্ঘ দিনের পরাধীনতার ইতিহাস, সেই ইতিহাসকে স্বাধীনতার স্বাদ দিয়ে নতুন করে ইতিহাস রচনা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তার জন্মই হয়েছিল বাঙ্গালীকে শোষণ নিপীড়ন থেকে মুক্তি দেয়ার জন্য।”

এসময় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, নূর রশীদ চৌধুরী এজাজ। আলোচনা সভায় পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ হাশেম চেয়ারম্যানের সভাপতিত্বে, সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহামুদুল হক মাদু, আবদুর রাজ্জাক, এস এম ফারুক, দেবাশীষ দে বাবু, জুয়েল বড়ুয়া, জাহাঙ্গীর আলম বেলাল, মোঃ মোরশেদ মেম্বার, কফিল উদ্দিন রাজু, শিহাব উদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক নয়ন শর্মা, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শুভ দে, নূর কাশেম, সেলিম চৌধুরী, গাজী মোঃ আনিসুর রহমান, প্রচার সম্পাদক মঞ্জুর মোরশেদ,উপ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক সাইদুল হাসান রুবেল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ জালাল উদ্দিন, উপ সম্পাদক কুতুব উদ্দিন, অর্থ সম্পাদক জাফর বাবুল, উপ সম্পাদক উজ্জ্বল দেব, আইন সম্পাদক এড. অনিক দে, উপ সম্পাদক ইকবাল পারভেজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডেবিট দে, উপ তথ্য ও গবেষণা সম্পাদক বিজন দে মুন্না, সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিপ্লব চক্রবর্তী রিগ্যান, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মোঃ মহিউদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক গৌতম দে পলাশ, মহিলা সম্পাদিকা রিংকি দেব, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী রেজাউল করিম, সদস্য জাহাঙ্গীর আলম, মোঃ খোরশেদ আলম, মোঃ ইকবাল, সাইফুল ইসলাম প্রমুখ।

কাপ্তাই: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন  ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা আয়োজনে মুখরিত ছিলো কাপ্তাই এর সমগ্র জনপদ।

দিবসটি উপলক্ষে  সকাল সাড়ে  ৯ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  রুমন দে সহ সকল বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল এর নেতৃত্বে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজমের নেতৃত্বে পুলিশ সদস্যরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে  নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে বাঙালির এই মহান নেতাকে স্মরণ করা হয়। পরে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা,  কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে ও কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন,  কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা  এবং কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী শ্রেয়া চক্রবর্তী।

পরে দিবসটি উপলক্ষে কেক হয় এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চিরন বিকাশ দেওয়ান ; রাঙামাটি প্রতিনিধি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী যগোনা ছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পালন উপলক্ষে, চিত্রাংঙ্গন প্রতিযোগিতা, কবিতা আবৃতি,ছড়া,গান,, বঙ্গবন্ধু জীবনী ও ৭ মার্চের ভাষন ছাত্র ছাত্রীদের চর্চা মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের মানচিত্র পতাকা বাংলার মানুষকে উপহার দিয়েছেন কোমল মতি শিশুদের জ্ঞান অর্জন মূলক সচিত্র তোলে ধরেন বাপ্পী বড়ুয়া সহকারী শিক্ষক মুক্তি যুদ্ধা পরিবার জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রজন্মের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে গেছেন,

শহিদুল হাসান প্রধান শিক্ষক বলেন , বঙ্গবন্ধু মিশে আছে বাঙালির সত্তায় গৌরবে বিশ্বাসে চেতনায়। বাংলা, বাঙ্গালী, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সমকালীন বিশ্বের মুক্তিকামী মানুষের শ্লোগানের মুখরিত হয়,আর হ্লাচিং রাখাইন ও আশীষ কুমার দেওয়ানজ্বি বক্তব্যের পরে চিরন বিকাশ দেওয়ান সভাপতি যগোনা ছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি ছাত্র ছাত্রী দের সুস্বাস্থ্য কামনা করে দিনটি সমাপ্ত ঘোষনা হয়।

বিলাইছড়ি : স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: নুরনবী , বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া প্রমূখ। সুমি চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ১নং বিলাইছড়ি ইউপি’র চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শীত হয়ে তার স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে সকল পেশাজীবি মানুষের একসাথে কাজ করে যেতে হবে। এবং আজকের শিশুকে আগামীর ভবিষ্যতের জন্য একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তা হলে উন্নত বাংলাদেশ গঠন সম্ভব হবে। পরে উপজেলা শিল্পকলার অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনার আগে সকালে উপজেলা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। এছাড়াও মাল্টিমিডিয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

রামগড় (খাগড়াছড়ি);  বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির রামগড়ে নানান কর্মসূচিতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি রামগড় পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রামগড় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, রামগড় পৌরসভা, বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান,সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে টাউন হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মানস চন্দ্র দাশ, রামগড় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান।এসময় রামগড় উপজেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থী,সাংবাদিক এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন,প্রতীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রশাসন।অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় অফিসে পতাকা উত্তোলন,কেক কাটা হয়েছে।এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন,সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,রামগড় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আলম কামাল সহ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগে ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুভাশীষ দাশ : রামগড় (খাগড়াছড়ি)  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম বিদ্যানিকেতনে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করেছে বিজিবি জোন। একইভাবে উপজেলার অন্তুপাড়া জুনিয়র স্কুলেও এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।শুক্রবার (১৭মার্চ) স্কুল দুটিতে চিত্রাংকন প্রতিযোগিতায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে রামগড় জোন কমান্ডার ও ৪৩ বিজিবি ব্যাটালয়নের পরিচালক লে.কর্ণেল মো: হাফিজুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম বিদ্যানিকেতনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার ও ৪৩ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো: হাফিজুর রহমান পিএসসি বলেন, প্রাচীন বাঙালী সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের অবদান এবং স্বাধীন সার্বভৌমত্ত্ব বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উত্তরণে অবদান সম্পর্কে শিশু তথা বর্তমান প্রজন্মকে জানাতে হবে।প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

হাটহাজারী:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হাটহাজারী উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

শুক্রবার (১৭ মার্চ) সকালে শ্রদ্ধা জ্ঞাপনে প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান মিয়া দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক বাবলু দাশ (দৈনিক ভোরের কাগজ), যুগ্ন- সম্পাদক ন ম জিয়াউল হক চৌধুরী (দৈনিক সংবাদ), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী (দৈনিক সমকাল), নির্বাহী সদস্য শ্যামল নাথ দৈনিক গিরিদর্পন), সদস্য মো. বোরহান উদ্দিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক ইনফো বাংলা) উপস্থিত ছিলেন। এ ছাড়া সাংবাদিক আবুল মনছুর (দৈনিক অধিকার), সুমন পল্লব (দৈনিক নবচেতনা), মাহমুদ আল আজাদ (দৈনিক সাঙ্গু), আসাদুজ্জামান শাকিল (দৈনিক সরেজমিন বার্তা),এইচ এম এরশাদ (দৈনিক একুশের বাণী), আবু নোমান (দৈনিক জনবাণী), মো. ওসমান গণি (দৈনিক তৃতীয় মাত্রা), মো. আবিদুল ইসলাম (দৈনিক জাতীয় অর্থনীতি), মো. শোয়েব (সি প্লাস টিভি, চাটগাঁর সংবাদ), সাহাবুদ্দিন সাইফ (দৈনিক আমার সংবাদ), মো. সোলায়মান (দৈনিক সময়ের সংলাপ) প্রমূখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...