শনিবার, ৮ আগস্ট ২০২৬

দুর্নীতির মাধ্যমে নিয়োগের দায়ে রাউজান কলেজের প্রভাষকের এমপিও বাতিল

রাউজান প্রতিনিধি

রাউজান সরকারি কলেজের প্রভাষক (রসায়ন) অর্পন কান্তি ব্যানার্জি (ইনডেক্স নং-৬১৭৭০৫) দুর্নীতির মাধ্যমে নিয়োগ হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এমপিও বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের শৃঙ্খলা বিষয়ক শাখা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান সরকারি কলেজের সভাপতি ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার।

জানা যায়, রাউজান কলেজের প্রভাষক অর্পন কান্তি ব্যানার্জি ২০০৩ সালে ১লা এপ্রিল এমপিওভুক্ত হন। তাঁর নিয়োগ পক্রিয়ার প্রতিনিধি মনোয়ন চিঠি, নিয়োগ পক্রিয়ার মূল্যায়ণপত্র নেই, রেজুলেশনে তার কোনো ব্যাখ্যাও নেই। এসব অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে গত ২০১৬ সালে তদন্তে নামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা। পরবর্তীতে ২০১৯, ২০২১ সালে দুটি ও ২০২২ সালে আরও দুইবারের মধ্যে ১৯ ফেব্রুয়ারি চূড়ান্ত তদন্ত শেষ হয়। সর্বশেষ চলতি বছরের জানুয়ারি মাসে তিনি ৩৪ হাজার ৮২৭টাকা বেতন উত্তোলন করেন। পরবর্তীতে প্রজ্ঞাপন জারি করে এমপিও বাতিল ঘোষণা করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী জানান, দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রভাষক অর্পন কান্তি ব্যানার্জির এমপিও বাতিল করেছে কর্তৃপক্ষ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার এমপিও বাতিল সম্পন্ন শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পক্রিয়া শুরু হয়।

কলেজের সভাপতি ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার জানান, নিয়োগ পক্রিয়ায় জালিয়তির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার এমপিও বাতিল হয়েছে। দীর্ঘ সময় তদন্ত শেষে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...