শনিবার, ৮ আগস্ট ২০২৬

চকরিয়ায় শর্টসার্কিটের আগুনে ১৩ টি বসতঘর পুড়ে ছাই

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ার কোনাখালীতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে একের পর এক ১৩টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল ১০ দিকে কোনাখালী ছইনাম্মার ঘোনা ৭ং ওয়ার্ড এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার জানান,বিদ্যুতের শর্টসার্কিট থেকে মুহূর্তের মাঝে আগুন ছড়িয়ে পড়ে পরে পার্শবর্তী পেকুয়া উপজেলার ফায়ারসার্ভিস ও চকরিয়া ফায়ারসার্ভিস কয়েক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য জাফর আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান,মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা,চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুছা ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে চাল ও কম্বল, চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার পক্ষ থেকে প্রত্যক পরিবারকে ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার জানান,সম্প্রতি সময়ে তারা ঘর গুলো নির্মাণ করেছিল।হঠাৎ তাদের ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে এসব পরিবারগুলো খুবই গরিব।

তিনি আরো জানান ,এতে করে ১৩ ঘরের ১কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

সংসদ জাফর আলম বলেন,প্রাথমিকভাবে আমার পক্ষ থেকে ১০ টাকা করে দেওয়া হয়েছে।তাদের পূর্ণবাসন করার জন্য উপজেলা প্রশাসন সহ বসে যা করার করা হবে।সংসদ জাফর আলম সমাজের সম্পদশালীদের এগিয়ে আসার আহবান জানান।

এদিকে আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।কেউ কেউ পুড়ে যাওয়া বসতঘরের দিকে তাকিয়ে বিলাপ ধরে কান্না করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...